এক্সপ্লোর

Duleep Trophy: দলীপ ট্রফির দলে বড় রদবদল, অসুস্থতায় নেই সিরাজ, ছেড়ে দেওয়া হল জাডেজাকেও

Mohammed Siraj: শারীরিক অসুস্থতার কারণে মহম্মদ সিরাজও দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না।

মুম্বই: ভারতীয় দলের তারকারা বর্তমানে সিংহভাগই ছুটি কাটাতে ব্যস্ত। শ্রীলঙ্কা সিরিজ়ের পর এক মাসেরও বেশি সময় ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ়। ওই সিরিজ়ের মাধ্যমেই টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ময়দানে ফিরবে। তবে তার আগে দলীপ ট্রফিতে (Duleep Trophy) বেশিরভাগ ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। সেই টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কয়েকটি রদবদল ঘটানো হল।

৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির লড়াই শুরু হবে। সেই টুর্নামেন্টের জন্য় ৬০ ক্রিকেটারকে চারটি দলে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টে ভারতীয় নির্বাচকদের তরফে যে দলগুলি বাছাই করা হয়েছে তাতে তারকা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ছিলেন। তবে মঙ্গলবার, ২৭ অগাস্ট বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জাডেজাকে দলীপ ট্রফি দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও জাডেজাকে কেন দল থেকে ছাড়া হয়েছে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনওকিছু জানানো হয়নি।

 

 

মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও উমরন মালিকও দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সিরাজ ও উমরন, দুইজনেই শারীরিকভাবে অসুস্থ এবং দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচের আগে দুইজনের কেউই সুস্থ হতে পারবেন না বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। 'বি' দলের হয়ে সিরাজের পরিবর্তে নভদীপ সাইনিকে সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে, উমরনের পরিবর্তে 'সি' দলে সুযোগ পেয়েছেন গৌরব যাদব।

দলীপ ট্রফি সাধারণত ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে খেলা হলেও, এবারের দলীপ ট্রফিতে বিসিসিআইয়ের তরফে বদল ঘটানো হয়েছে। ৬০ জন ক্রিকেটারকে 'এ', 'বি', 'সি' ও 'ডি', চার দলে ভাগ করে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ার, চার দলকে নেতৃত্ব দেবেন। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, অর্শদীপ সিংহের মতো ভারতীয় দলের নিয়মিতরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget