এক্সপ্লোর

Suryakumar Yadav: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব

Indian Cricket Team: ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্য টেস্ট অভিষেক ঘটান। তবে তারপর থেকে ভারতীয় লাল বলের দলে আর সুযোগ পাননি তিনি।

নয়াদিল্লি: পরপর দুই বছর দুই বিশ্বকাপ। সেই কারণেই টিম ইন্ডিয়া (Team India) সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটের ওপর বেশি জোর দিয়েছে। টেস্ট ম্যাচ খেলেছে হাতে গোনা। তবে সেই ছবি বদলাচ্ছে। পরবর্তী কয়েক মাসে দুই চার নয়, ১০টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। রয়েছে অস্ট্রেলিয়া সফরও। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলে ফিরতে বদ্ধপরিকর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। 

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্য টেস্ট অভিষেক ঘটান। তবে তারপর থেকে ভারতীয় লাল বলের দলে আর সুযোগ পাননি তিনি। টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে জায়গা পাওয়াটা তাঁর পক্ষে বেশ চ্যালেঞ্জিং এবং সেই দৌড়ে শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, সরফরাজ খানরাও রয়েছেন, সেই বিষয়ে অবগত সূর্যকুমার। তিনি বলেন, 'অনেকেই রয়েছে যারা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই। আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরেই চোটের কবলে পড়ি। তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভাল পারফর্মও করেছে। এখন ওরা আগে সুযোগ পাবে এটাই তো স্বাভাবিক।'

সূর্যকুমার যাদবকে দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ৬০ জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি। বুচিবাবু ট্রফিতেও খেলবেন সূর্য। লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। 'অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই। সুযোগ পাব কি না সেটা আমার হাতে নেই। তবে আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলীপ ট্রফিতে মাঠে নামে এবং তারপর যা হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি খেলতে চাই। ভারত দশটি টেস্ট ম্যাচ খেলবে এবং তার মধ্যে আমি কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করে টেস্ট খেলার আনন্দ উপভোগ করতে চাই।' বলেন তারকা ভারতীয় ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে সূর্যকুমার যাদবের রেকর্ড কিন্তু বেশ ভাল। ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলে তিনি ৪৩.৬২ গড়ে মোট ৫৬২৮ রান করেছেন। ১৪টি শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। লাল বলের ক্রিকেট খেলাই তাঁর কেরিয়ারের প্রধান লক্ষ্য ছিল বলে জানান সূর্য। তিনি বলেন, 'লাল বলের ক্রিকেট খেলাটা সবসময় আমার কাছে অগ্রগণ্য। আমি মুম্বইয়ের ময়দানে লাল বলের ক্রিকেট খেলেছি। সেইখান থেকেই লাল বলের প্রতি আমার ভালবাসা জন্মেছে। এক দশকের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি এবং এই ফর্ম্যাটে খেলাটা আমার পছন্দের। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট 

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget