এক্সপ্লোর

IND vs IRE: ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে ব্রাত্য রিঙ্কু সিংহ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাবেন?

Indian Cricket Team: অগাস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।

নয়াদিল্লি: দুরন্ত আইপিএলের পর অনেকেই মনে করেছিলেন আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা পাবেন কলকাতা নাইট রাইডার্স তারকা রিঙ্কু সিংহ (Rinku Singh)। একাধিক রিপোর্টে রিঙ্কু জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বলে দাবিও করা হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি রিঙ্কু। তবে শোনা যাচ্ছে তিনি শ্রীঘ্রই নাকি জাতীয় দলে ডাক পেতে চলেছেন।

ক্যারিবিয়ান সফরের পরেই অগাস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় দলে রিঙ্কু সিংহ ডাক পেতে চলেছেন বলেই খবর। এক বিসিসিআই সূত্র জানান, 'রিঙ্কুসমেত আইপিএলে ভাল পারফর্ম করা আরও অনেক খেলোয়াড় আয়ারল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে রওনা দেবেন। কারণ নির্বাচক কমিটি একসঙ্গে সকলকে খেলিয়ে দেখতে আগ্রহী নয়। ভারতীয় ওয়ান ডে দলের অন্তত সাতজন ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। ওরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। অগাস্টেরই শেষের দিকে ওদের এশিয়া কাপে অংশগ্রহণ করতে দেখা যাবে।'

রিঙ্কু সিংহের পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজে রুতুরাজ গায়কোয়াড়কেও খেলতে দেখা যাবে বলে খবর। সামনেই আবার এশিয়ান কাপও আসছে। তাই নির্বাচক কমিটি ধীরে ধীরে সকলকে সুযোগ দিতে আগ্রহী। তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখে নেওয়ার জন্য নাকি বোর্ডকে আরও বেশি পরিমাণে 'এ' ট্যুরও আয়োজন করার অনুুরোধও করা হয়েছে নির্বাচক কমিটির তরফে।

প্রসঙ্গত, এতদিন ধরে ভারতীয় মহিলা ও পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা শোনা গেলেও, তাতে আজই সিলমোহর পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠক আনুষ্ঠানিকভাবে টিম ইন্ডিয়ার অংশগ্রহণ করা নিশ্চিত করা হয়। তবে এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে বিরাট কোহলি, রোহিত শর্মা-সমৃদ্ধ শক্তিশালী প্রথম সারির দল নয়, খেলবে দ্বিতীয় সারির দল। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুরুষদের ক্রিকেটে সুযোগ পেতে পারেন জুনিয়ররা। তবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলাদের ক্রিকেটে ভারতের সেরা দলই অংশ নেবে। ঠাসা সূচিতে সময় বের করাটা কঠিন হলেও, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই শেষমেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget