এক্সপ্লোর

IND vs SL: ব্যাট দিয়ে দাও দাদা... ফের ব্যাটের দাবিতে সরব রিঙ্কু, এবার কার কাছে করলেন আবদার?

Rinku Singh: আইপিএল চলাকালীন রিঙ্কু সিংহের বিরাট কোহলির থেকে ব্যাট চাওয়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছিল।

পাল্লেকেলে: এ বছরের আইপিএল চলাকালীন রিঙ্কু সিংহ (Rinku Singh) এবং বিরাট কোহলির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল ভিডিওতে রিঙ্কুকে বিরাট কোহলির কাছে তাঁর ব্যাট দেওয়ার আবদার করতে দেখা যায়। এবার রিঙ্কুর 'শিকার' আরও এক সতীর্থ।

২৭ তারিখ থেকে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজ়ে ভারতীয় দলের অংশ রিঙ্কু সিংহ। সেই সিরিজ়ের আগে ফের একবার ব্যাটের দাবিতে সরব রিঙ্কু। এবার তিনি ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে ব্যাট চেয়েছেন। রিঙ্কু নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ সূর্যর সঙ্গে এক ছবি শেয়ার করে লেখেন, 'ব্যাট দিয়ে দাও দাদা', সেই স্টোরিই রিশেয়ার করে সূর্য ব্যাট উপহার দেওয়ার জন্য নিজের সম্মতি প্রদান করেন। তিনি লেখেন, 'আচ্ছা ঠিক আছে, ব্যাট নিয়ে নিস'। 

 

আসন্ন ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ে কিন্তু সূর্যকুমার এবং রিঙ্কু, উভয়ের দিকেই ভারতীয় সমর্থকদের নজর থাকবে। বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও, শ্রীলঙ্কার সিরিজ়ে পূর্ণ সদস্যের ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে তিনি জ্বলে উঠেন কি না, তা দেখতে সকলে আগ্রহী। অপরদিকে, দলের নতুন অধিনায়ক সূর্য। এর আগেও ভারতীয় দলকে সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটি জয় এনে দিয়েছেন তিনি। তবে পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে এই সিরিজ়ই তাঁর প্রথম। তাই ব্যাটারের পাশাপাশি অধিনায়ক সূর্য কেমন পারফর্ম করেন, সেইদিকেও থাকবে নজর।

তবে সিরিজ় শুরুর আগেই কি মস্ত ভুল করে বসলেন তিনি? ফাঁস করে দিলেন ভারতীয় দলের পরিকল্পনা? সিরিজ়ের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে সূর্যকুমার এবং মহম্মদ সিরাজ়কে ভারতীয় অনুশীলনের জন্য সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে। দুইজনের পিছনে ছিলেন অক্ষর পটেল (Axar Patel)। সূর্যকুমারকে সেই ভিডিও ক্লিপে অক্ষরের দিকে পিছন ঘুরে বলতে শোনা যায়, 'আসতে আয় আসতে নাম। তৃতীয়-চতুর্থ ওভারে তোকেই দেখতে পাওয়া যাবে।'

পাল্লেকেলের স্পিন সহায়ক পিচে ভারতীয় দল যে অক্ষর পটেলকে খেলাবে, তা অনেক বিশেষজ্ঞই কার্যত নিশ্চিত বলেই মনে করছেন। অনেকেই সূর্যর এই মন্তব্যে দেখে শুনে মনে করছেন ম্যাচে পাওয়ার প্লের মধ্য়েই যে অক্ষরকে হয়তো বোলিং করতে ডেকে নেওয়া হবে। তিনি আগেভাগে এহেন মন্তব্য করে কী শ্রীলঙ্কার সুবিধা করে দিলেন? সময়ই তার জবাব দেবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পন্টিংয়ের পর চাকরি যাচ্ছে আইপিএলের আরও এক হেড কোচের? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget