এক্সপ্লোর

Rishbah Pant: হাঁকালেন ম্য়াচ বাঁচানো অপরাজিত অর্ধশতরান, ধোনিকে টেক্কা দিয়ে শীর্ষে পন্থ

IND vs NZ: দুরন্ত অর্ধশতরানও হাঁকিয়েছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিয়ে দিলেন দিল্লির তারকা ক্রিকেটার।

বেঙ্গালুরু: প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনিই। দ্বিতীয় ইনিংসেও যখন ব্য়াট করতে নামছিলেন, তখনই হারের আশঙ্কায় ভুগছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সরফরাজ খানের (Sarfaraz Khan) সঙ্গে জুটি বেঁধে শতরানের বেশি পার্টনারশিপ গড়ে ভারতকে ম্য়াচে ফিরিয়ে এনেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিজে দুরন্ত অর্ধশতরানও হাঁকিয়েছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিয়ে দিলেন দিল্লির তারকা ক্রিকেটার। ভারতের উইকেট কিপার ব্যাটার হিসেবে টেস্টে দ্রুততম আড়াই হাজার রানের মালিক হয়ে গেলেন পন্থ। যা এতদিন ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। এবার গুরু ধোনিকে টেক্কা দিয়ে দিলেন শিষ্য় পন্থ। 

ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে দ্রুততম আড়াই হাজার রানের নজির গড়েছেন পন্থ। ৬২ ইনিংসে টেস্টে আড়াই হাজার রান পূরণ করেছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি এই মাইলস্টোনে পৌঁছতে সময় নিয়েছিলেন ৬৯ ইনিংসে। শেষ পর্যন্ত ৯৯ রানে ও রুর্কের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তরুণ উইকেট কিপার ব্যাটার। 

শুক্রবার দিনের শেষ বলে ৭০ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন বিরাট। সমসংখ্যক রান করে অপরাজিত ছিলেন সরফরাজ। ভারত তখনও কিউয়িদের থেকে ১২৫ রানে পিছিয়ে ছিল। এদিন ২৩১/৩ থেকে খেলা শুরু হয়। সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামেন পন্থ। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় কিপিং করতে পারেননি। হাঁটু ফুলে গিয়েছিল পন্থের। যদিও এদিন সকাল থেকেই ব্যাটিং, নকিং করতে দেখা গিয়েছিল পন্থকে। সরফরাজের সঙ্গে পার্টনারশিপ গড়ার ভীষণ প্রয়োজন ছিল। এই পরিস্থিতিতে দুই তরুণই চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন। সরফরাজ নিজের প্রথম শতরান পূরণ করতে ১১০ বল নেন। ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে শতরান হাঁকান। পন্থও পিছিয়ে ছিলেন না। পাঁচটি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্য়ে নিজের আরও একটি অর্ধশতরান পূরণ করে ফেললেন। দলকেও বিদপসীমা থেকে বের করে নিয়ে আসেন ২ জনে। 

এরপর সরফরাজ ১৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাউদির শিকার হয়ে। আজাজ পটেলে হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অন্যদিকে পন্থ ফেরেন ৯৯ রান করে। ১২ রান করে প্যাভিলিনে ফেরেন কে এল রাহুল। চতুর্থ দিনে চা পানের বিরতিতে ভারতের স্কোর ৪৩৮/৬। এখনই ভারত কিউয়িদের থেকে ৮২ রানে এগিয়ে রয়েছে। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget