এক্সপ্লোর

Rishabh Pant: এশিয়া কাপের আগে ভারতের অনুশীলন শিবিরে হাজির ঋষভ পন্থ

Indian Cricket Team: আপাতত বেঙ্গালুরুতেই এশিয়া কাপের আগে অনুশীলন সারছে গোটা ভারতীয় দল।

বেঙ্গালুরু: এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে জোরকদমে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নিজেদের অনুশীলন সারছে। যশপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা, এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া ১৭ জন এবং স্ট্যান্ড বাইতে থাকা সঞ্জু স্যামসন, সকলেই এই অনুশীলন শিবিরে উপস্থিত রয়েছেন। এই অনুশীলন শিবিরেই সতীর্থদের সঙ্গে দেখা গেল ঋষভ পন্থকেও (Rishabh Pant)।

গাড়ি দুর্ঘটনার পর এখনও পন্থের চোট সারেনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই নিজের রিহ্যাব চালাচ্ছেন তিনি। সম্প্রতি তাঁকে ব্যাটিং করতে, জিম করতে দেখা গেলেও, তিনি এখনও মাঠে ফেরার থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন। এশিয়া কাপ দলে তাই তাঁকে রাখা হয়নি। তবে সুযোগ পেয়ে নিজের সতীর্থদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন তিনি। বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে তাঁকে কুলদীপ যাদবের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। কোচ রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে খানিকটা সময় অনুশীলনও দেখেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

পন্থের অনুপস্থিতিতে কেএল রাহুলকে ভারতীয় দলের বিকল্প কিপার-ব্যাটার হিসাবে ভাবা হচ্ছিল। তবে রাহুলও দীর্ঘমেয়াদি চোটের কবলে পড়েন। সেই চোট সারিয়ে ফিরতে না ফিরতেই তিনি আবারও নতুন করে ভিন্ন চোট পান। সেই চোট সত্ত্বেও তাঁকে এশিয়া কাপের দলে রাখা হলেও, তিনি যে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না, তা আগেভাগেই জানিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। এবার ঠিক কতদিন রাহুলকে পাওয়া যাবে না, তা জানিয়ে দিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কেএল রাহুল ভারতের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। এশিয়া কাপ শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় কোচ বলেন, 'ও সম্পূর্ণ ফিট হওয়ার দিকে ভালভাবেই এগোচ্ছে। প্রথম দুই ম্যাচে অবশ্য ও খেলতে পারবে না, তবে ৪ সেপ্টেম্বরের পর ওর ফিটনেস আবার আমরা খতিয়ে দেখব।' 

২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।  তারপর ভারতীয় দল ৪ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে। এই দুই ম্যাচেই দলের তারকা কিপার-ব্যাটারকে পাবে না বলেই আপাতত জানাচ্ছেন কোচ। রাহুল দ্রাবিড় আরও জানান যে ভারতীয় দল শ্রীলঙ্কার জন্য উড়ে গেলেও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল রাহুলের চিকিৎসা করবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরেই বড় ঘোষণা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget