এক্সপ্লোর

Rishabh Pant: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার এক বছর, প্রত্যাবর্তনের বার্তা দিয়ে সোশ্য়াল মিডিয়া পোস্ট ঋষভের

Rishabh Pant Update: আজ থেকে ঠিক এক বছর আগে ৩০ ডিসেম্বরই ভোররাতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ।

নয়াদিল্লি: ঠিক বছরখানেক আগে এক খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ভোররাতে বাড়ি ফেরার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই দুর্ঘটনার জেরে তাঁর কেরিয়ার ঘিরে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কাও ছিল। সেই দুর্ঘটনার বছর খানেক পর এখন অবশ্য অনেকটাই সুস্থ পন্থ। ক্রিকেটে ফেরার জন্য জোরকদমে রিহ্যাবও চালাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের জিম সেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পন্থ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পন্থ জিম করার সময় নিজের পায়ের একটি ছবি পোস্ট করে লেখেন, 'কাজ চলছে, ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছি।' ঋষভের শেয়ার করা ছবিতে তাঁর পায়ের ক্ষতও স্পষ্ট। তবে তিনি যে এই ঘটনা পিছনে ফেলে মাঠে ফিরতে মরিয়া, এই ছবির মাধ্যমে সম্ভবত সেটাই বোঝানোর চেষ্টা করেছেন পন্থ। 


Rishabh Pant: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার এক বছর, প্রত্যাবর্তনের বার্তা দিয়ে সোশ্য়াল মিডিয়া পোস্ট ঋষভের

তবে এখনও সম্পূর্ণ ফিট হতে যে তাঁর বেশ খানিকটা সময় লাগবে, সেকথা কিন্তু দিনকয়েক আগেই জানিয়েছিলেন পন্থ। আইপিএলের নিলামে উপস্থিত হয়ে তিনি বলেন, 'আগের তুলনায় এখন অনেক ভাল আছি। আজ থেকে ৫-৬ মাস আগেও যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে ক্রমে নিজের ফিটনেসে উন্নতি করছি। তবে এখনও ১০০ শতাংশ ফিট হওয়ার চেষ্টা চলছে।  এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু একই সঙ্গে এটাও বলব যে,  সবাই কঠিন সময় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।' 

এক ভিডিও বার্তায় ভারতীয় দলের তরুণ এই উইকেটকিপার ব্যাটার আরও জানান, 'ফিটনেসের বিষয়টা সব সময় যে শারীরিক তা নয়, মানসিক কাঠিন্যও প্রয়োজন হয় এই সময়। যতবার আমি ভেঙে পড়েছি, ততবার ভারতীয় দলের অসংখ্য সমর্থক থেকে শুরু করে আমার কাছের মানুষরা, প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন।'

অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে পন্থকে আসন্ন আইপিএলেই দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী মরশুমের আইপিএলে পন্থই অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। তবে পুরোটাই নির্ভর করছে এনসিএ থেকে পাওয়া ফিটনেস রিপোর্ট এর উপর।  আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এনসিএ থেকে রিপোর্ট পেয়ে যাবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মাঠে বল হাতে আগুন ঝরানোর পর মাঠের বাইরে নিজের ব্যবহারেও মন জিতলেন স্টার্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget