এক্সপ্লোর

Rising Stars Asia Cup: পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পরের ম্যাচেই ওমানকে দুরমুশ করে এশিয়া কাপে জয়ে ফিরল ভারত

INDA vs OMN: ওমানকে ছয় উইকেটে হারিয়ে ভারতীয় দল রাইজিং স্টার্স এশিয়া কাপের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলল।

দোহা: গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। তবে দুরন্তভাবে ঠিক পরের ম্যাচেই ওমানকে দুরমুশ করে জয়ে ফিরল জিতেশ শর্মার ভারত। পাশাপাশি গ্রুপ 'বি'-র এই ম্যাচে জয়ের সুবাদে এশিয়া কাপের সেমিফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় 'এ' (INDA vs OMN) দল।

প্রথমে ব্যাট করতে নেমে ওমান শুরুটা বেশ দ্রুত গতিতেই করেছিল। ওমানের অধিনায়ক হামাদ মির্জার ৩২ রানের ইনিংস দলকে শুরুটা ভাল করতে সাহায্য করে। তবে বিজয় কুমার বিশাখ তাঁকে সাজঘরে ফেরত পাঠান। হামাদ প্রায় ২০০-র স্ট্রাইক রেটে রান করলেও, তাঁর ওপেনিং পার্টনার করণ সোনাভালে কিন্তু ১০০-র স্ট্রাইক রেটেও রান করতে পারছিলেন না। ১৯ বলে তাঁর ১২ রানের ইনিংসে ইতি টানেন সুয়াশ শর্মা। হামাদ আউট হওয়ার পরে তিনে নামা ওয়াসিম আলি ইনিংস এগিয়ে নিয়ে যান। নারায়ণ শৈশিবের সঙ্গে তিনি ২৮ রান যোগ করেন।

তবে একদিকে যেখানে ওয়াসিম রান করছিলেন, সেখানে অপরদিক থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ওমান। স্পিনারদের দাপটে এবং নিরন্তর উইকেট হারানোয় রানের গতিও প্রবলভাবে কমে যায়। ওয়াসিম আলি অপরাজিত ৫৪ রানের ইনিংস খেললেও, নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৩৫ রানেই থামে ওমানের ইনিংস। ভারত 'এ'  দলের হয়ে সুয়াশ এবং গুরজনপ্রীত উভয়েই দুইটি করে উইকেট নেন।

১৩৬ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা কিন্তু বেশ নড়বড়েই হয়েছিল। না বৈভব সূর্যবংশী না প্রিয়াংশ আর্য, দুই ভারতীয় ওপেনারের কেউই বড় রান পাননি। তাঁরা যথাক্রমে ১২ ও ১০ রানে সাজঘরে ফেরেন। তবে তিনে নামা নমন ধীর, চারে নামা হর্ষ দুবের সঙ্গে মিলে ইনিংসের হাল ধরেন। ধীর দ্রুত গতিতে ৩০ রানের ইনিংস খেলেন। তিনি আউট হলেও হর্ষ দুবে কিন্তু ক্রিজে টিকেই ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন নেহাল ওয়াধেরা। নেহাল রান খুব দ্রুত গতিতে না করলেও, ক্রিজে টিকে থাকেন।

চতুর্থ উইকেটে নেহাল ও হর্ষ ৬৬ রানের পার্টনারশিপে ভারতের জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেন। নেহাল দুর্ভাগ্যবশত ২৩ রানে আউট হওয়ায় ম্যাচ শেষ করে যেতে পারেননি। তবে হর্ষ দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। তিনি ৫৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক জিতেশ এক বলে চার মেরে অপরাজিত থাকেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget