এক্সপ্লোর

IND vs ZIM: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা

India vs Zimbabwe: ৬ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ের পাঁচ ম্যাচের এই বিশ ওভারের সিরিজ়। চলবে ১৪ জুলাই পর্যন্ত।

হারারে: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই ফের একবার মাঠে নেমে পড়বে বিশ্বজয়ী ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ জিম্বাবোয়ে (IND vs ZIM)। সেই সিরিজ়ের জন্য ইতিমধ্যেই আফ্রিকার দেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। একগুচ্ছ সিনিয়ার তারকাদের অনুপস্থিতিতে আসন্ন সিরিজ়ে দলে একাধিক নতুন মুখ সুযোগ পেয়েছেন। তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande), অভিষেক শর্মা (Abhishek Sharma), রিয়ান পরাগরা (Riyan Parag) এই প্রথমবার ভারতীয় সিনিয়ার দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন। প্রথমবার দলে ডাক পাওয়ার বিশেষ অনুভূতি ব্যক্ত করলেন তরুণ তুর্কিরা।

সম্প্রতি বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে অভিষেক শর্মা জানান তিনি এই সিরিজ়ে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া শুভমন গিলের থেকে প্রথমবার দলে সুযোগ পাওয়ার বিষয়টি জানান। অভিষেক বলেন, 'নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর গিল আমায় ফোন করে। বাড়ি পৌঁছে লোকজনকে আমি কী সাক্ষাৎকার দেব, তার আগে দেখি আমার বাবা মাই সাক্ষাৎকার দিতে ব্যস্ত। আমার গর্ববোধ হচ্ছিল। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, সেইদিন থেকেই ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম। আমি খাটা খাটনি চালিয়ে গেলে সুযোগ মিলবে জানতাম, তবে ভারতের বাইরে জিম্বাবোয়েতে খেলার সুযোগ পাব, তা ভাবিনি।' 

রিয়ান পরাগের গলাতেও স্বপ্নপূরণ হওয়ার সন্তুষ্টি। 'ছোট থেকেই এমন সফরের ইচ্ছা ছিল। আমরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি বটে, তবে দলের জার্সি পরে এমন সফর করাটা স্বপ্নের মতো। এই দলটা নতুন। কয়েকজন পুরনো, চেনা মুখের পাশাপাশি অনেক নতুন ক্রিকেটার রয়েছেন। জিম্বাবোয়ের সঙ্গে এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে। ' বলেন তরুণ অলরাউন্ডার। তুষার দেশপাণ্ড বলেন, 'প্রথম কোনও কিছুই তো বিশেষ অনুভতির হয়। আমার ক্ষেত্রেও বিষয়টা একই। সকলের সঙ্গে সফর করা, তাঁদেরকে চেনা জানার প্রক্রিয়াটা দারুণ। আর সফরের মাঝে মাঝে যে হাসিঠাট্টা, মজা করছি, সেটাও গুরুত্বপূর্ণ।' 

এই তিন তরুণ তুর্কিই কিন্তু প্রথমবার ভারতীয় দলে ডাক পয়েছেন। দুরন্ত আইপিএলের পরেই এই ত্রয়ী জাতীয় দলে ডাক পেয়েছেন। ৬ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ের পাঁচ ম্যাচের এই বিশ ওভারের সিরিজ়। এই ত্রয়ী সেখানে সুযোগ পান কি না, সেই দিকে নজর থাকবে সকলেরই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চাপের মুখে অবিশ্বাস্য ফিল্ডিং, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘোরানো ক্যাচ নিয়ে কী বললেন সূর্যকুমার? 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget