এক্সপ্লোর

Rohit Sharma: ২০০৭ না ২০২৪? কোন বিশ্বজয়টা তাঁর কাছে অধিক পছন্দের? জানালেন রোহিত শর্মা

Rohit Sharma at Bus Parade: নিজের শহরে রোহিত শর্মা দলের সমর্থনে এত ভিড় জমানোর জন্য সকলকে কৃতজ্ঞতা জানালেন।

মুম্বই: সাম্প্রতিক অতীতে বারংবার তীরে এসে ডুবছিল তরী। ১৩ মাসে দুই আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team)। তবে বার্বাডোজ়ে সেই হতাশা কাটিয়ে অবশেষে ১১ বছর পর বিশ্বখেতাব এসেছে টিম ইন্ডিয়ার দখলে। বুধবার বিশ্বজয়ী সেই ভারতীয় দলকে সাদরে বরণ করলেন দেশবাসী। নয়াদিল্লি বিমানবন্দর হোক বা মুম্বইয়ে টিম ইন্ডিয়ার বাস প্যারেড, চারিদিকে লোকে লোকারণ্য।

টিম ইন্ডিয়ার সাফল্যের অন্যতম বড় কারিগর, দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের চেনা শহরে জনজোয়ার দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত, আবেগঘন। বাস প্যারেড চলাকালীন কাতার আরব সাগরের তীরে মেরিন ড্রাইভে জনজোয়ার দেখে আবেগঘন রোহিতের এক ভিডিও সদ্যই বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেখানে দেশবাসী ও প্রাক্তনীদের টি-টোয়েন্টি ট্রফি উৎসর্গ করা থেকে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায় 'হিটম্যান'কে।

রোহিত কিন্তু এই প্রথম নয়, এর আগেও এমন এক বাস প্যারেডের সাক্ষী থেকেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। ২০০৭ না, ২০২৪ সাল? কোন বিশ্বকাপ জয়টিকে এগিয়ে রাখবেন রোহিত? ভারতীয় অধিনায়ক বলেন, '২০০৭ সালের ক্ষেত্রে গোটা বিষয়টা বিকেলে শুরু হয়েছিল। আজ তো এখন রাত গিয়েছে। ২০০৭ ভোলা সম্ভব নয়, কারণ ওটা তো আমার ক্রিকেটার হিসাবে প্রথম বিশ্বকাপ ছিল। এবারে দলের অধিনায়ক ছিলাম আমি, তাই আমার কাছে এবারের সফরটা বেশি পছন্দের।'

 

মায়ানগরী রোহিতের হাতের তালুর মতো চেনা। এখানেই তো তাঁর জন্ম, বেড়ে ওঠা। মুম্বইকে হাতের তালুর মতো চেনা। নিজের শহরবাসীর প্রশংসা করে রোহিত বলেন, 'মুম্বই কখনই হতাশ করে না। আমরা দারুণ অভ্যর্থনা পেয়েছি। দলের তরফে আমি সকল সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। আমি অত্যন্ত খুশি এবং স্বস্তি পেয়েছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মায়ানগরীতে স্মরণীয় বাস প্যারেড, বিশ্বজয়ী রোহিত, বিরাটদের দেখে আবেগঘন শাহরুখের বিশেষ বার্তা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget