এক্সপ্লোর

Rohit Sharma: সিডনিতেই কি ইতি টানছেন টেস্ট কেরিয়ারের? রোহিতের হাবভাবে তেমনই ইঙ্গিত স্পষ্ট

Rohit Sharma Retirement: উপস্থাপিকা ইশা গুহর সঙ্গে কথা বললেন ম্য়াচের পর। সাংবাদিক বৈঠকেও এলেন। কিন্তু একবারও নিজের অবসর প্রসঙ্গে কোনও উচ্চবাক্য করতে শোনা গেল না রোহিতের মুখে।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) ভারতের হারের পরই চারিদিকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে রোহিত শর্মা (Rohit Sharma) কি এবার অবসর নিতে চলেছেন? টেস্ট ক্রিকেটে কি নিজের শেষ ম্য়াচ খেলে ফেললেন হিটম্য়ান? অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ, ব্যাটার হিসেবে চূড়ান্ত ব্যর্থ। সোশ্য়াল মিডিয়ায় তুমুল সমালোচিত হতে হচ্ছে রোহিতকে। উপস্থাপিকা ইশা গুহর সঙ্গে কথা বললেন ম্য়াচের পর। সাংবাদিক বৈঠকেও এলেন। কিন্তু একবারও নিজের অবসর প্রসঙ্গে কোনও উচ্চবাক্য করতে শোনা গেল না রোহিতের মুখে। এরপরই বলাবলি শুরু হয়েছে, তাহলে রোহিত কি অবসর নেবেন না টেস্ট থেকে? সিডনি টেস্টেও কি একাদশে দেখা যাবে ভারত অধিনায়ককে? 

টাইমস অফ ইন্ডিয়ার সূত্র বলছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে থেকে অবসর নিতে পারেন সিডনি টেস্টের পর। এমসিজিতে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা মোটামুটি হয়ত ছেড়েই দিয়েছেন সবাই। কারণ সিডনিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে। সেই সিরিজে অজিদের হারতে হবে। তবেই একমাত্র ভারতীয় দলের জন্য ফাইনালের রাস্তা খুলতে পার। তবে তারও আগে সিডনিতে জিতলে বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখা যাবে। গত ১০ বছরে একবারও এই সিরিজ হারেনি ভারত। ২০১৭-১৮ বিরাট কোহলির নেতৃত্বে ও ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে এই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল

রোহিতও চাইবেন না সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় আচমকা দলকে চাপে ফেলে সরে আসতে। তার জন্যই হয়ত সিডনি টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। এমনকী যেনতেন প্রকারে অন্তত বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখতে মরিয়া হিটম্য়ান।

এমনিতে সিরিজে একবারেই ফর্মে নেই রোহিত। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে নেমেছিলেন রোহিত। এদিন ৩৯টি বল বেশ ভালই খেলছিলেন। ৯ রানও নিজের নামের পাশে যোগ করেন। মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন ভারত অধিনায়ক। কিন্তু সেই সময়ই কামিন্সের বলে আচমকাই ফ্লিক করতে যান হিটম্য়ান। আর তা ব্যাটের কোনায় লেগে চলে যায় গালিতে থাকা মার্শের কাছে। ৪০ বলে ৯ রান করে মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে নিজের অভিযান শেষ করেন রোহিত। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ৬ নম্বর বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়ককে সর্বাধিক আউট করার নজির এখন কামিন্সের দখলে। 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget