এক্সপ্লোর

Rohit Sharma: এমনি এমনি তো পাঁচবার আইপিএল জিতিনি... ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বিরাট বার্তা অধিনায়ক রোহিতের

Indian Cricket Team: বিশ্বজয়ের পর রোহিত শর্মার শুরুটা কিন্তু ভাল হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: মাস দেড়েক আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ১১ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১৭ বছর পর দেশে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। একাধিকবার তীরে এসেও তরী ডোবার পর অবশেষে সাফল্য এসেছে। তবে এই সাফল্যে থেমে থাকতে নারাজ অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে রোহিত যা বললেন, তা শুনে সকলে বেশ উচ্ছ্বসিতই হবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয় তো বটেই, রোহিত শর্মার মতান্তরে বিশ্বের সবথেকে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগ আইপিএলও জিতেছেন। অধিনায়ক হিসাবে এক দুই নয়, পাঁচ পাঁচবার আইপিএলের ট্রফি হাতে এসেছে রোহিতের। তিনিই মেগা টুর্নামেন্টের (যুগ্মভাবে) সফলতম অধিনায়ক। সেই কথাই মনে করিয়ে দিয়ে রোহিত স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিশ্বজয়ের পর থেমে থাকতে নারাজ। মুম্বইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, 'এমনি এমনি তো আর পাঁচবার আইপিএল জিতিনি। এর পিছনে কারণ আছে। আমি থামাব না। কারণ একবার ট্রফি জয়, কাপ জয়ের স্বাদ পেয়ে গেলে কেউই থামতে চায় না। আমরা দল হিসাবে নিজেদের আরও উন্নত করার জন্য সচেষ্ট। ভবিষ্যতেও আরও বড় বড় ট্রফি জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব।'

তবে রোহিতেদের বিশ্বজয়ের পর হাতে বেশিদিন সময় নেই। পরের বছরেই ফের একবার আইসিসির ট্রফি হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। ২০২৫ সালেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে। সেখানেই ফের একবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি রয়েছে। এছাড়াও ২০২৫ সালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজিত হবে। ভারতীয় দল বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে। তাই সেই ফাইনালেও যাওয়ার সুযোগও রয়েছে ভারতের সামনে।   

তবে বিশ্বজয়ের পরে রোহিত বাহিনীর শুরুটা কিন্তু খুব একটা ভাল হয়নি। শ্রীলঙ্কা সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়ান ডে সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হয়। ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ়ে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হয় ভারত। সেই হতাশা কাটিয়ে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে জয়ের সরণিতে ফিরতে পারে কি না এখন সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবসর ঘোষণা করতে চলেছেন কেএল রাহুল?  

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget