এক্সপ্লোর

Rohit Sharma: ভারতের হয়ে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রোহিত শর্মা?

Indian Cricket Team: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা ভারতের হয়ে আর একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।

মুম্বই: দুরন্ত পারফর্ম করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ হাতছাড়া করেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের পর থেকেই ৩৬-এর রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী রোহিত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। বিসিসিআই সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই 'হিটম্যান' নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন।

রোহিত নিজেই নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরিয়ে রেখেছেন। তিনি এই বিষয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলেছেন বলে বিসিসিআই সূত্র মারফৎ জানা যায়। উক্ত বিসিসিআই কর্তা পিটিআইকে নাম গোপন রাখার শর্তে বলেন, 'এটা তো নতুন কিছু নয়। রোহিত বিগত এক বছরে টি-টোয়েন্টি খেলেইনি, কারণ ও ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখেছিল। নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে ওর গভীর আলোচনাও হয়েছে। ও নিজেই নিজেকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছে। গোটা সিদ্ধান্তটাই রোহিতের ব্য়ক্তিগত।'

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা ভারতের হয়ে আর একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ফর্ম্য়াটে কোহলির পরে তাঁর করা ৩৮৫৩ রানই সর্বোচ্চ। তবে তিনি নিজেই আপাতত এই ফর্ম্যাট থেকে সরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই সাম্প্রতিক সময়ে ভারতীয় দলকে এই ফর্ম্য়াটে নেতৃত্ব দিয়েছেন।

কেরিয়ারের এই পর্যায়ে এসে রোহিতের পক্ষে নিজেকে চোট আঘাতমুক্ত রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু একেবারেই বিস্ময়কর নয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা কর্মসূচিতে নাগাড়ে তিন ফর্ম্যাট খেলে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। অবশ্য তিনি অতীতে আসন্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পূর্বাভাস দিয়েছেন। তাই তিনি যে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেনই না, এই বিষয়ে নিশ্চিত করে কিছুই এখনই বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটের বদলে রোহিত লাল বলের ক্রিকেটেই বেশি মনোনিয়োগ করতে চান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: দলের জন্য খেল, অজ়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সতীর্থদের বার্তা অধিনায়ক সূর্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget