এক্সপ্লোর

IND vs AUS: দলের জন্য খেল, অজ়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সতীর্থদের বার্তা অধিনায়ক সূর্যর

Suryakumar Yadav: এই প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে। সেই ক্ষত সঙ্গে নিয়েই বৃহস্পতিবার, ২৩  নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল (IND vs AUS) । রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিরিজ় শুরুর আগে প্রথমবার অধিনায়কের দায়িত্ব সামলানো সূর্যর স্পষ্ট বার্তা নিজের নয়, দলের স্বার্থে খেল। 

সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন, 'আমি ওদের (সতীর্থ) সঙ্গে দেখা করে ওদের মাঠে নিঃস্বার্থভাবে খেলার জন্য বলেছি। আমি নিজে কখনও ব্যক্তিগত মাইলস্টোনের দিকে নজর রাখিনা। সবসময় দলের স্বার্থটাই সামনে রাখি। সেইমতোই আমি ওদের সবার প্রথমে দলের স্বার্থ রাখতে বলেছি। তারপর ব্যক্তিগত প্রাপ্তির কোনও জায়গা থাকলে, সেটা না হয় ভেবে দেখা যাবে। আমি ওদের সঙ্গে এর আগে আইপিএলে বহুবার তো খেলেইছি। ভারতীয় দলের হয়েও খেলেছি। তাই ওদের খুঁটিনাটি না না বিষয়ে আমি অবগত। তাই ওদেরকে গোটা বিষয়টা বোঝাতে একটুও সমস্যা হয়নি। সিরিজ় খেলতে মাঠে নামার জন্য আমরা মুখিয়ে রয়েছি।'

মাত্র দিন তিনেক বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হওয়া ভারতীয় দলের অঙ্গ ছিলেন সূর্যকুমার যাদব। গোটা টুর্নামেন্ট দুরন্ত খেলার পরেও হৃদয়ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। হাতছাড়া হয় খেতাব। সেই ব্যথা এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব হবে না বলে কিন্তু মেনে নিচ্ছেন ভারতীয় দলের তারকা। 'শেষটা হতাশাজনক হলেও, গোটা সফরটা কিন্তু বেশ উপভোগ্য ছিল। শুধু খেলোয়াড়রা নন, গোটা সাপোর্ট স্টাফ এবং আমাদের পরিবাররাও আমরা যেভাবে খেলেছি, তাতে গর্বিত। আমরা গোটা টুর্নামেন্ট জুড়ে যে খেলাটা খেলেছি, তাতে খুবই গর্ব হওয়া উচিত' বলেন সূর্য।

তিনি আরও যোগ করেন, 'এত দ্রুত এই হার ভুলে যাওয়া সম্ভব নয়। ক্ষত সারতে সময় লাগবে। পরের দিন ঘুম থেকে উঠেই সবটা ভুলে যাওয়া তো আর সম্ভব নয়। আমরা অবশ্যই টুর্নামেন্টটা জিতলে বেশি ভাল লাগত। তবে এবার সেটা ভুলেই এগিয়ে যাওয়ার পালা এসেছে। এটা নতুন সিরিজ় যেখানে অনেক নতুন খেলোয়াড়রা রয়েছে। সকলেই সিরিজ়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: খেলা তো দূর, ২০১৫ সালে অস্ত্রোপ্রচারের পর শামির হাঁটা নিয়েই তৈরি হয়েছিল সংশয়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget