এক্সপ্লোর

IND vs ENG 2nd Test: ইতিহাসের দোরগোড়ায় রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ড গড়ার সুযোগ

India vs England 2nd Test: ২ ফেব্রুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ড সিরিজ়ের দ্বিতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হবে।

বিশাখাপত্তনম: হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ইংল্যান্ড। ২৮ রান রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতকে হারিয়েছিলেন বেন স্টোকসরা। ২ ফেব্রুয়ারি থেকে দুই দল ফের একবার (IND vs ENG 2nd Test) একে অপরের মুখোমুখি হতে চলেছে। এবারের ভেন্যু বিশাখাপত্তনম। এই মাঠেই কিন্তু একগুচ্ছ রেকর্ড ভাঙা গড়ার সম্ভাবনা রয়েছে।

রবীন্দ্র জাডেজা চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই। ০-১ সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে তাই মরিয়া হয়ে সিরিজ়ে সমতা ফেরানোর আশায় মাঠে নামবে ভারতীয় দল। আর এই স্বপ্ন চরিতার্থ করতে ভারতের তুরুপের তাস হতে পারেন আর অশ্বিন (R Ashwin)। অভিজ্ঞ অফ স্পিনার স্পিনসহায়ক পিচে একাই ইংল্যান্ড ব্যাটিংয়ে ধস নামানোর ক্ষমতা রাখেন। তিনি বিশাখাপত্তনমে কিন্তু একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়তে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০টি টেস্টে অশ্বিন এখনও পর্যন্ত মোট ৯৩টি উইকেট নিয়েছেন। আর তিন উইকেট নিতে পারলেই তিনি ভাগবত চন্দ্রশেখরকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ভারতীয় হয়ে যাবেন। চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ৯৫টি উইকেট নিয়েছেন। তিনি আর সাতটি উইকেট নিলে জেমস অ্যান্ডারসনের পর মাত্র দ্বিতীয় বোলার হিসাবে ভারত-ইংল্যান্ডের টেস্টে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়বেন।

তিনি যদি বিশাখাপত্তনমে একটি ইনিংসেও পাঁচ উইকেট নেন, তাহলে টেস্ট ক্রিকেটে সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন অশ্বিন। তারকা অফস্পিনার ৯৬টি টেস্টে ৩৪ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। বিশাখাপত্তনমে পাঁচ উইকেট নিলেই তিনি অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ৩৫বার টেস্টে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ২৩টি ম্যাচে মোট ৯৭টি উইকেট নিয়েছেন। অশ্বিনেক পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে তারকা ফাস্ট বোলার টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করতে পারেন। ভারতীয় সহ-অধিনায়ক বুমরার পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মারও একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৮টি টেস্ট ম্যাচে রোহিত ২২১৫ রান করেছেন। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে নেই। তাঁর অনুপস্থিতিতে আর মাত্র ২১ রান করলেই কোহলিকে পিছনে ফেলে চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে যাবেন 'হিটম্যান'।

রোহিত যদি বিশাখাপত্তনমে নিজের শেষ টেস্টের মতো (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) উভয় ইনিংসেই শতরান হাঁকাতে পারেন, তাহলে তিনি রাহুল দ্রাবিড়ের কৃতিত্বে ভাগ বসাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক শতরান হাঁকানো ভারতীয় হয়ে যাবেন রোহিত। আপাতত রাহুল দ্রাবিড় ৪৮টি শতরান হাঁকিয়ে এককভাবে সেই তালিকায় তিনে রয়েছেন। ভারতের হয়ে সচিন তেন্ডুলকর (১০০) ও বিরাট কোহলি (৮০) দ্রাবিড়ের থেকে অধিক শতরান হাঁকিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: 'নিজের সেরা সময়টা পার করে ফেলেছে ও', ব্যাটার রোহিতকে খোঁচা কিংবদন্তি ইংল্যান্ড ওপেনারের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget