এক্সপ্লোর

Rohit Sharma-Virat Kohli: 'যে ভাল খেলবে, তারই তো সুযোগ পাওয়া উচিত', বিরাট, রোহিতের ভবিষ্যৎ জল্পনা নিয়ে মত সৌরভের

Indian Cricket Team: শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড কর্তারা চান রোহিত ও বিরাট ঘরোয়া বিজয় হাজারে ট্রফি খেলে নিজেদের ফর্ম ও ফিটনেস প্রমাণ করুন।

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা আগেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দুই তারকাই অবশ্য ওয়ান ডে ফর্ম্যাট খেলছেন এবং আসন্ন ২০২৭ সালের বিশ্বকাপেও খেলার জন্য আগ্রহী। তবে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েই বোর্ড আলোচনায় বসতে চলেছে বলে খবর ছিল। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড নাকি কোহলিদের বিশ্বকাপের জন্য ভাবছে না, অন্তত একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

সৌরভের প্রাথমিকভাবে এই নিয়ে তেমন মন্তব্য করতে না চাইলেও তাঁর মতে যে ভাল খেলবে, তাঁরই দলে সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, 'আমি তো এই বিষয়ে কিছু জানি না, তাই বেশি কিছু বলতে পারব না। এই বিষয়ে তেমন কিছু বলাটা কঠিন। যে ভাল খেলবে, তারই তো সুযোগ পাওয়া উচিত। ওরা ভাল খেললে, দলে সুযোগ পাবে। কোহলির ওয়ান ডে রেকর্ড অনবদ্য, রোহিতের রেকর্ডও দারুণ। দুই জনেই সাদা বলের ক্রিকেটের অনবদ্য ক্রিকেটার।' 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে রোহিতদের দেখা যায়নি। অগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার কথা থাকলেও, সেই সিরিজ় পিছিয়ে গিয়েছে। ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই আবার রোহিত, কোহলিকে খেলতে দেখা যেতে পারে। তবে যা শোনা যাচ্ছে, তাতে এই সিরিজ়ই ভারতের হয়ে তাঁদের শেষ সিরিজ়ও হতে পারে। 

রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের তরফে নাকি বলা হয়েছে রোহিত, বিরাট যদি ওয়ান ডে দলে সুযোগ পেতে চান, তাহলে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দুই মহাতারকাকে নিজেদের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে। 

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু করে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিয়ে নিয়েছে রোহিত ও বিরাট। তাই তাঁর কেবল তিনটি ওয়ান ডেই খেলতে পারেন। অজ়িভূমে এই দুই মহাতারকাকে হয়তো শেষবার খেলতে দেখা যাবে, এই প্রত্যাশা থেকেই কিন্তু সেই সিরিজ়ের টিকিটের চাহিদা তুঙ্গে। অক্টোবরের অপেক্ষাতেই রয়েছেন রো-কো ভক্তরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget