এক্সপ্লোর

Sara Tendulkar: সচিন-কন্যার মাথাব্যথার সবথেকে কারণ তিনি, অথচ তাঁরই জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা সারার

Arjun Tendulkar: নিজের ও নিজের ভাই অর্জুন তেন্ডুলকরের একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারা তেন্ডুলকর।

নয়াদিল্লি: তাঁর একটি বড় পরিচয় তিনি সচিন-কন্যা। তবে পাশাপাশি সারা তেন্ডুলকর (Sara Tendulkar) সোশ্যাল মিডিয়া ইনস্লুয়েন্সারও বটে। তাঁর সঙ্গে শুভমন গিলের সম্পর্কের জল্পনা বারংবার শিরোনাম কেড়েছে। প্রায়শই সারার না না খবর সাংবাদমাধ্যমে দেখা যায়। তবে সারার সবথেকে বড় মাথাব্যথার কারণ কে জানেন?

তিনি আর কেউ নন, সারা তেন্ডুলকরের ভাই তথা ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। আজ অর্জুনের ২৫তম জন্মদিন। ভাই ২৫ পেরিয়ে ২৬-এ পা দিলেন। সেই উপলক্ষ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোটবেলা থেকে বড় বেলা, সারা অর্জুনের সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া স্টোরিতে লেখেন, '২৫ বছর ধরে তোমায় বিরক্ত করছি, গোটা জীবন বাকি রয়েছে।' স্টোরিতে অর্জুনের সঙ্গে নিজের একটি বাল্যকালের ছবি ও একটি বড় বেলার ভিডিও পোস্ট করেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)

পাশাপাশি একাধিক ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে সারা লেখেন, 'বাড়ি ছোট বাচ্চা এবং আমাদের জগৎকে ২৫তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমায় অনেক ভালবাসি এবং তোমার জন্য গর্বিত।' ভাইবোনের যে দুষ্টুমিষ্টি, খুনসুটির সম্পর্ক সচরাচর দেখা যায়, সারার এই পোস্টের মাধ্যমে তাঁর ও ভাই অর্জুনেরও তেমন এক সম্পর্ক ধরা পড়ল।

প্রসঙ্গত, বাবা সচিনের মতোই অর্জুনও একজন ক্রিকেটার। তিনি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করলেও, সুযোগের অভাবে গোয়ায় স্থানান্তরিত হয়েছেন। খেলেছেন ম্যাচও। সেই গোয়ার হয়েই প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে অনবদ্য বোলিংয়ে নজর কাড়লেন সচিন-পুত্র। ডক্টর কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে আয়োজক কর্ণাটকের বিরুদ্ধে গোয়ার হয়ে মাঠে নেমেছিলেন অর্জুন। দুই ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ফাস্ট বোলার ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৮৭ রানের বিনিময়ে মোট নয়টি উইকেট নেন।

প্রথম ইনিংসে অর্জুন ১৩ ওভারে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অর্জুন ১৩.৩ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে নেন চারটি উইকেট। এবারের রঞ্জি মরশুমে অর্জুন সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের 'কোহিনূর' বুমরাই সবথেককে ফিট ক্রিকেটার! যশপ্রীতের দাবি নিয়ে মুখ খুললেন অশ্বিন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget