এক্সপ্লোর

Sachin Tendulkar: আইপিএলের মাঝেই মুম্বই পুলিশের দ্বারস্থ সচিন তেন্ডুলকর, কী হল হঠাৎ?

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মুম্বই: রমরমিয়ে চলছে আইপিএল (IPL 2023)। মেগা টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোচিং স্টাফেদের মধ্যে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে রয়েছেন 'লিটল মাস্টার'। তবে আইপিএল চলাকালীনই এবার পুলিশের দ্বারস্থ হতে হল সচিনকে। ঘটনাটা ঠিক কী?

এক জাল বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরের ছবি, তাঁর নাম ও গলার আওয়াজ ব্যবহার করেছে, যাতেই ক্ষুব্ধ কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সাইবার সেলে মামলা দায়ের করেছেন। ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, সচিনের সহায়ক এই গোটা বিষয়টি শনাক্ত করেন। ফেসবুকে এক তেলের কোম্পানির বিজ্ঞাপনে সচিনের ছবি ও তাঁর আওয়াজ ব্যবহারের বিষয়টি তাঁর চোখে পড়ে। ইন্সটাগ্রামেও সচিনের ছবি ব্যবহার করে সেই সংস্থার একাধিক বিজ্ঞাপন রয়েছে।

ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে যে সচিন উক্ত পণ্য ব্য়বহারের জন্য সকলকে পরামর্শ দিচ্ছেন। সেই কারণেই মুম্বই পুলিশ প্রতারণা, জালিয়াতির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে। তিনি যে কোনওভাবেই এই সংস্থার সঙ্গে যুক্ত নন, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সচিন। সেই পোস্টে কিংবদন্তি ক্রিকেটার লেখেন, 'বিশ্বাসযোগ্য পণ্য পাওয়াটা খুবই প্রয়োজনীয়। আমাদের সমাজকে সুরক্ষা দিতে প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ব্লক ও রিপোর্ট বিকল্পটি ব্যাবহার কর। সকলে মিলে অনলাইনে আরও সুরক্ষিত এক পরিবেশ গড়ে তোলা যাক।'

 

চলতি আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকালই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। গুজরাতের বিরুদ্ধে জয়ের সুবাদে প্লে-অফের দৌড়ে বেশ ভাল জায়গাতেই রয়েছে মুম্বই। পল্টনদের দখলে বর্তমানে ১৪ পয়েন্ট রয়েছে। নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই কিন্তু মুম্বই প্লে-অফে পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget