এক্সপ্লোর

IND vs ENG: জাডেজার সঙ্গে স্টোকসের হাত না মেলানোর ইস্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর

Ravindra Jadeja And Ben Stokes: সৌজন্যমূলক হাত মেলানোর জন্য স্টোকসের কাছে পৌঁছতেই ইংল্যান্ড অধিনায়ক মুখ ফিরিয়ে নেন। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। 

মুম্বই: অসংখ্য উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছিল ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজে। কেনিংটন ওভালে ম্য়াচ ভারত জেতার সঙ্গে সঙ্গে তেন্ডুলকর-অ্য়ান্ডারসন সিরিজও ড্র করে নিয়েছে দু দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি গত সিরিজে বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অনফিল্ড ও অফফিল্ড ২ দলের ক্রিকেটারদের টক্কর। যার মধ্যে উল্লেখযোগ্য ম্য়াঞ্চেস্টার টেস্টের শেষ দিনে জাডেজা ও স্টোকসের হাত না মেলানোর ইস্যুটি। 

ম্য়াঞ্চেস্টারে জাডেজা ও সুন্দর দুজনেই নিজেদের শতরান পূরণ করেছিলেন। এরপর ম্য়াচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু খেলার পর জাডেজা সৌজন্যমূলক হাত মেলানোর জন্য স্টোকসের কাছে পৌঁছতেই ইংল্যান্ড অধিনায়ক মুখ ফিরিয়ে নেন। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। এবার এই ইস্যুতে মুখ খুলে স্টোকসকে তুলোধনা করলেন সচিন। মাস্টার ব্লাস্টার বলছেন, ''টেস্ট সিরিজে তখনও ভারতের ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল। সিরিজ তখনও বেঁচে ছিল। তাহলে সেই পরিস্থিতিতে কেন শুধু হাত মেলানোর জন্য ইংল্যান্ডকে সুযোগ করে দেওয়া হবে। যদি হ্যারি ব্রুককে বল দেওয়া হয়, সেটা স্টোকসের পছন্দ ছিল। তাতে ভারতের ব্য়াটারদের তো কিছু করার নেই। যখন জাডেজা ও ওয়াশিংটন ব্যাট করতে এসেছিল, তখন ব্রুক বল করছিল না। এই পরিস্থিতিতে কেন শুধু ব্রুকের বিরুদ্ধে সেঞ্চুরি করার কথা উল্লেখ করা হবে।'' 

সচিন বলেন, ''ভারতীয় দল যা যা সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড সিরিজে, আমি তার সঙ্গে সহমত। গৌতম গম্ভীর, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর যেই সিদ্ধান্ত নিক না কেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শেষ টেস্টে যখন ব্যাট হাতে দ্রুত রান তোলার প্রয়োজন ছিল, তখনই সুন্দর চালিয়ে খেলা শুরু করেছে। পঞ্চম টেস্টে একেবারে সঠিক গেমপ্ল্যানে খেলা এগিয়ে নিয়ে গিয়েছে ভারত।''

ক্রমতালিকায় অনেক এগোলেন সিরাজ

ওভালে সিরাজ যেখানে নয় উইকেট নেন, সেখানে কৃষ্ণের ঝুলিতে আসে আট উইকেট। এই পারফরম্যান্সের পরেই দুইজনেই ব়্যাঙ্কিংয়ে অনেকটা উঠে আসেন। সিরাজ টেস্ট বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে এলেন। বর্তমানে তিনি ১৫ নম্বরে রয়েছেনঅপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ২৫ ধাপ এগিয়ে এসে ৫৯ নম্বরে উঠে এসেছেন। দুইজনেরই এটা কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৭৪ ও ৩৬৮। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনজশ টাঙও কেরিয়ারের সেরা স্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথম ১০-এ ঢুকে পড়েছেন। টাঙ ১৪ ধাপ এগিয়ে আপাতত টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে রয়েছেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget