এক্সপ্লোর

IND vs BAN: অদ্ভুতভাবে হেলমেট পরে ব্যাটিং করছিলেন শাকিব, কারণটা কি জানেন?

Shakib Al Hasan: বাংলাদেশের তারকা অভিজ্ঞ অলরাউন্ডারের অদ্ভুতভাবে হেলমেট পরে ব্যাট করার ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যেই।

চেন্নাই: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে হারতে হয়েছে বাংলাদেশকে (IND vs BAN Test)। ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। সেই ম্য়াচেই ব্যাট হাতে নামা শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের তারকা অভিজ্ঞ অলরাউন্ডারের অদ্ভুতভাবে হেলমেট পরে ব্যাট করার ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যেই। সেখানে দেখা যাচ্ছিল যে হেলমেটের ফিতে চিবোচ্ছিলেন বাঁহাতি শাকিব। কিন্তু কেন? 

বাংলাদেশের তারকা অলরাউন্ডার ম্য়াচে ব্যাট করার সময় হেলমেটের ফিতে চিবিয়ে ধরেছিলেন। সেই সময় ধারাভাষ্য়কারের দায়িত্বে থাকা বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবালকে প্রশ্ন করেছিলেন দীনেশ কার্তিক যে কেন এভাবে ব্যাটিং করছেন শাকিব। তখন এক সময়ে শাকিবের জাতীয় দলের সতীর্থ তামিম বলেন যে, ব্যাট করার সময়ে মাথার অবস্থান ঠিক রাখার জন্যই এভাবে হেলমেটের ফিতে কামড়াচ্ছেন বাংলাদশের তারকা অলরাউন্ডার। কিছুদিন আগে কানাডা লিগে জার্সি কামড়াতে দেখা গিয়েছিল শাকিবকে। এবার হেলমেটের ফিতে কামড়ে ধরলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী বলেন, ''এই ভাবনাটা পুরোটাই শাকিবের নিজের ছিল। আমরা কেউই ওকে কিছু বলিনি। ও নিজের থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল যে হেলমেটের ফিতে এভাবে কামড়ে ধরেছিল।''

এদিকে, কানপুর টেস্টে অনিশ্চিত শাকিব। প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় বুমরার বলে চোট পেয়েছিলেন আঙুলে। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিং করেছিলেন তিনি। কিন্তু বল করতে পারেননি তিনি। 

এদিকে, ভারত বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আইসিসি। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে WTC পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা। ২০২৩-২৩ সাইকেলে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টি ম্যাচ জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ঝুলিতে রয়েছে ৮৬ পয়েন্ট। সব মিলিয়ে জয়ের হার ৭১.৬৭ শতাংশ।

পরপর তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি ভারতের সামনে। পরের বছর জুলাইয়ে ঐতিহাসিক লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দুবার পারেনি, থার্ড টাইম লাকি কি হবে ভারত?

 

 

 

 

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget