এক্সপ্লোর

IND vs BAN 1st Test: দুই তরুণ তুর্কির অনবদ্য পার্টনারশিপ, পন্থ-গিলের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বিরাট লক্ষ্য

Shubman Gill-Rishabh Pant: চতুর্থ উইকেটে ঋষভ পন্থ ও শুভমন গিল ১৬৭ রানের পার্টনারশিপ গড়েন।

চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) তৃতীয় দিনে দুই তরুণ তুর্কির অনবদ্য ব্যাটিংয়ে রানের পাহাড়ে ভারতীয় ক্রিকেট দল। শুভমন গিল (Shubman Gill) ও ঋষভ পন্থ (Rishabh Pant), দুই তারকাই অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। গিল-শুভমনের সুবাদেই ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করল। বাংলাদেশের সামনে ৫১৫ রানের টার্গেট।

শুভমন গিল অপরাজিত ১১৯ রান ও ঋষভ পন্থ ১০৯ রান করেন। গিল ও পন্থই ভারতের হয়ে তৃতীয় দিনের শুরুটা করেছিলেন। দুই তরুণ তুর্কিই বেশ দেখেশুনে দিনের শুরটা করেন। ম্যাচের ৩৮তম ওভারে গিলরা নিজেদের ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন। প্রথম ইনিংসে গিল খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি দেখালেন কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করা হয়। পরিপক্ক এক ইনিংসে তিনি ফের নজর কাড়লেন। ৭৯ বলে গিল নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। নিজের কামব্যাক টেস্টে পন্থও ৫০ রানের গণ্ডি পার করেন।

দুই তারকার শতাধিক রানের পার্টনারশিপে মধ্যাহ্নভোজের সময় ভারতীয় দলের রান দু'শোর গণ্ডি পার করে ফেলে। লিড দাঁড়ায় ৪৩২। পন্থ ও গিল, দুইজনেই ৮০-র কোটায় অপরাজিত ছিলেন। অনেকেই মনে করছিলেন সম্ভবত লাঞ্চের পরে দুই তারকা সেঞ্চুরি হাঁকালেই ভারতীয় দল ইনিংস ঘোষণা করবে। দুই তারকাই সেঞ্চুরি হাঁকান। নিজের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের কামব্যাক টেস্টে ষষ্ঠ সেঞ্চুরিটি করেন পন্থ। তিনিই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে যুগ্মভাবে টেস্টে ভারতীয় কিপার-ব্য়াটার হিসাবে সর্বাধিক সেঞ্চুরির হাঁকানোর কৃতিত্ব গড়লেন। তবে ধোনি ৯০টি টেস্টে ছয়টি শতরান করেছিলেন, পন্থ নিলেন ৩৪টি টেস্ট।

শুভমন গিলের এটি পঞ্চম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটার হিসাবে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন গিলও। পন্থ শেষমেশ মেহেদি হাসান মিরাজের বলে ১০৯ রানে সাজঘরে ফিরলেও, শুভমন অপরাজিতই থাকেন। কেএল রাহুলও শেষের দিকে নেমে ১৯ বলে ২২ রানের ছোট্ট ইনিংস খেলেন।     

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শাকিব আউট হতেই মাঠে বিশেষ নাচ বিরাটের, ভাইরাল হল কোহলির ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget