এক্সপ্লোর

Shubman Gill: ভেঙে চুরমার গাওস্করের রেকর্ড, ভারতীয় অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই ইতিহাস গড়লেন গিল

IND vs ENG 5th Test: ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ১৫ রান করতেই ভেঙে গেল সুনীল গাওস্করের এক সর্বকালীন রেকর্ড।

লন্ডন: রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর অশ্বিন, এক যোগে তিন কিংবদন্তির হঠাৎ অবসর। ইংল্যান্ডের মতো কঠিন জায়গায় প্রথমবার ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার বিরাট দায়িত্ব। শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে অনেকে অনেক সংশয় প্রকাশ করেছিল। তবে ব্যাট হাতেই সেইসব সংশয়ের জবাব দিলেন গিল। পাকাপাকিভাবে প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পরে একেবারে সর্বকালীন ইতিহাসই গড়ে ফেললেন তরুণ ক্রিকেটার।

সুনীল গাওস্করের প্রায় পাঁচ দশক পুরনো রেকর্ড ভেঙে ফেললেন গিল। ভারতীয় অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ডের মালিক এখন গিল। গাওস্কর ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে ৭৩২ রান করেছিলেন। তবে গিল সেই রেকর্ড ভেঙে ফেললেন। তিনি ইতিমধ্যেই চলতি ইংল্যান্ড সিরিজ়ে ৭৩৭ রান করে ফেলেছেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) নেমেই এই রেকর্ড গড়লেন গিল।

 

 

তিনি এখনও ক্রিজে উপস্থিত রয়েছেন। এরপরেই আরও একটি ইনিংসও রয়েছে। ফলে শুভমন গিল কিন্তু প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে সিরিজ়ে ৮০০ রান করে ফেলতে পারেন। চলতি ম্যাচে গিল আরও ৭৪ রান করতে পারলেই অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সর্বকালীন রানের রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি। ডন ব্র্যাডমানের কৃতিত্ব ভাঙতে পারেন শুভমন। ব্র্যাডমন ১৯৩৬ সালে এক সিরিজ়ে ৮১০ রান করেছিলেন। প্রায় এক শতক পুরনো এই বিশাল রেকর্ডের মালিক হতে পারেন শুভমন। 

আপাতত ওভালে প্রথম সেশনে তিনি ভারতীয় দলের হয়ে লড়াই চালাচ্ছেন। টস হেরে প্রথম ব্যাটে নেমে ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সেই পরিস্থিতি থেকে ভারতীয় দলের ইনিংস সামলান গিল ও সাই সুদর্শন। গোটা সিরিজ়ে অনবদ্য ব্যাটিং করা শুভমন গিলের ব্যাটিং দেখেই বোঝা গেল তিনি কেমন ফর্মে রয়েছেন। চ্যালেঞ্জিং পিচেও তাঁর ব্যাটিং ছিল পরিপক্ক। তিনি ও সুদর্শন ভারতীয় দলকে ভরসা জোগান। প্রথম সেশনে আর কোনও উইকেট যাতে না পড়ে, তা তাঁরা সুনিশ্চিত করেন। তৃতীয় উইকেটে অপরাজিত ৩৪ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন গিল ও সুদর্শন। প্রথম দিনের লাঞ্চে দুই উইকেটের বিনিময়ে ভারতের স্কোর ৭২ রান। 

সেরা শিরোনাম

Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
Manav Suthar Record: ১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
Shubman Gill: ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
IND vs AFG: আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget