এক্সপ্লোর

SL vs BAN: ম্যাথিউজ়কে টাইমড আউট করে বিন্দুমাত্র অনুতপ্ত নন বাংলাদেশ অধিনায়ক শাকিব

Bangladesh vs Sri Lanka: শাকিব আল হাসানের আপিলে প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়।

নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচে চূড়ান্ত বিতর্ক দানা বাঁধে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও ব্যাটরকে টাইমড আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews) নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে নেমে স্ট্রাইক না নেওয়ায় তাঁর বিরুদ্ধে আপিল করেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। নিয়ম মেনে বাংলাদেশের অধিনায়কের আপিলে সাড়া দিয়ে ম্যাথিউজ়কে আউট দেন আম্পায়াররা। এই নিয়ে চূড়ান্ত বিতর্ক হয়। অনেকেই শাকিবের এই কর্মকাণ্ডকে খেলোয়াড়সুলভ মনোভাব বিরোধী বলে দাবি করেন।

তবে শাকিব কিন্তু এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে দলের জয়ের জন্য তিনি সবকিছু করতে রাজি। শাকিব ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমাদের একজন ফিল্ডার এসে আমায় বলে যে ওই সময় আমি আপিল করলে ও আউট হবে। তারপরে আমি আপিল করি এবং আম্পায়াররা আমায় জিজ্ঞেস করেন যে এই বিষয়ে আমি নিশ্চিত কি না, না আপিল ফিরিয়ে নিতে চাই। এটা তো নিয়মেই রয়েছে। এটা ঠিক বা ভুল, সেইসব নিয়ে আমি জানি না। আমি যুদ্ধের ময়দানে ছিলাম এবং আমার দলের জয়ের জন্য আমাকে সিদ্ধান্ত নিতেই হত।'

শাকিব আরও বলেন যে নিয়ম বর্হিভূত না হলে এমন সুযোগ তিনি ভবিষ্যতেও হাতছাড়া করবেন না। 'এটা উচিত না অনুচিত, সেই নিয়ে তো তর্ক-বিতর্ক থাকবেই। তবে এমন সুযোগ হলে আমি হাতছাড়া করব না। এই ঘটনাটি আমাকে তাতিয়ে দেয়। আমার ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে এবং সহজে এমন ঘটনা বাদে আমার মধ্যে ওই লড়াইটা আসে না।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

এদিন বিতর্ক সত্ত্বেও ম্যাচে দুরন্ত পারফর্ম করে দলকে জেতান শাকিব। অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) নাটকীয় ম্যাচে দুরন্ত জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২৮০ রান তাড়া করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিল ওপার বাংলার দল। সৌজন্যে অধিনায়ক শাকিব আল হাসান এবং তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত। দুইজনেই ব্যক্তিগত শতরান হাতছাড়া করলেও, তৃতীয় উইকেটে ১৬৯ রানের পার্টনারশিপে বাংলাদেশকে জয় দেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই আফগানিস্তান শিবিরে সচিন তেন্ডুলকর

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget