এক্সপ্লোর

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly Updates: সৌরভের ব্যক্তিগত সচিবের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা: কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও তাঁর পরিবারকে শেষ করে দেওয়া হবে, এমনই জানিয়ে হুমকি দিয়ে একটি চিঠি এসেছিল প্রাক্তন ভারত অধিনায়কের কাছে। যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্য়েই কলকাতা পুলিশ। সৌরভের পাশাপাশি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং ঘনিষ্ঠ কর্মীদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার প্রথমবার সেই নিয়ে মুখ খুললেন সৌরভ নিজে। 

সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, 'আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং আমার পুরো বিশ্বাস আছে যে তারা খুব শীঘ্রই সমস্যার সমাধান করবে। হুমকির সঙ্গে সম্পর্কিত ফোন নম্বরটি স্থানীয়ভাবে কলকাতার বলেই জানা গিয়েছে। আমি নিশ্চিত যে প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে। আমার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।'

সৌরভের ব্যক্তিগত সচিবের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে রাজ্যের নিরাপত্তা বিভাগকেও সতর্ক করা হয়েছে।

পিচ তৈরির মাটি নিয়ে বিতর্ক হয়েছে সম্প্রতি। গত বছর সিএবি-কে পিচ তৈরির মাটি দিয়েছিলেন মণিরুল হক। এবিপি লাইভ বাংলাকে বলছিলেন, 'এ বছর রাজনৈতিক পালাবদলের পরে পুলিশ প্রশাসন আর বৈধ কাগজপত্র না থাকলে মাটি কাটতে দিচ্ছে না। মাটি নিয়ে যেতে গেলে পুলিশ গাড়ি আটকাচ্ছে। কেস দিচ্ছে। সুরাহার জন্য সিএবি থেকে দুই প্রতিনিধি জেলাশাসকের অফিসে এসেছিলেন। আমাকেও সেখানে ডাকা হয়েছিল। জেলা প্রশাসনের এক কর্তা সেদিন বলেছিলেন, তাঁরা ছাড়পত্র দিয়ে দিলে পুলিশ আর গাড়ি ধরবে না। পরেরদিন দেখা করতে বলেন। গিয়েছিলাম। সেদিন ওই কর্তা ছিলেন না। কাগজও তৈরি হয়নি। আবার সোমবার যেতে বলেছেন। দেখি সেদিন কী হয়।' মণিরুল জানিয়েছিলেন, কোন জমি থেকে মাটি কাটা হচ্ছে, সেই জমির দাগ নম্বর ও খতিয়ান চাওয়া হয়েছিল অতিরিক্ত জেলাশাসকের অফিসে। বলছেন, 'আমরা সেই জমির বিস্তারিত তথ্য দিয়েছিলাম। তবে সেই জমি এখন হাতবদল হয়েছে। এখন ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তি কিনেছেন। তাই সেই জমির মাটি কাটা নিয়ে আপত্তি জানান প্রশাসনিক কর্তা। জমিমালিকের অনুমতি লাগবে বলে জানান।' মণিরুল যোগ করলেন, 'রাজ্যে পালাবদলের পর আমাদের মাটি কাটার কাজ বন্ধ। আমাদের তো বৈধ কাগজপত্র নেই। অত পয়সাও নেই। তাই এখন রাজমিস্ত্রির কাজ করছি। সংসার তো চালাতে হবে। ডিএম অফিস যদি ছাড়পত্র দেয়, তখন দেখা যাবে।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget