এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: ৪-০ জিতবে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই ভবিষ্যদ্বাণী সৌরভের

IND vs AUS: আপাতত প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। দুই টেস্টের কোনোটিই তিনদিনও গড়ায়নি।

কলকাতা: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। প্রথম দুই টেস্টের কোনোটিই তিনদিনও পৌঁছয়নি। মূলত অস্ট্রেলিয়ান ব্যাটাররাই তাঁদের পারফরম্যান্সের জন্য প্রবলভাবে সমালোচিত হয়েছেন। বাকি দুই টেস্টে অজি দল কেমন পারফর্ম করবে, সেইদিকেই তাকিয়ে দলের সমর্থকরা। তবে অস্ট্রেলিয়ার সিরিজে ফিরে আসার বিন্দুমাত্র সম্ভাবনা দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১ মার্চ থেকে ইনদওরে তৃতীয় টেস্ট শুরুর আগেই এক বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

সৌরভের ভবিষ্যদ্বাণী

সৌরভ মনে করছেন ভারতীয় পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার কোনও সম্ভাবনা তো নেই, বরং সিরিজের বাকি দুই টেস্টেও ভারতই জিতবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, 'আমার মনে হচ্ছে (সিরিজ) ৪-০ হবে। অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো অত্যন্ত কঠিন হবে। এই পরিস্থিতিতে আমরা অন্য যে কোনও দলের থেকে অনেক বেশি শক্তিশালী।'

আশাবাদী নন চ্যাপেলও

প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা গ্রেগ চ্যাপেলও (Greg Chappell) কিন্তু অজি দলকে নিয়ে খুব একটা আশাবাদী নন। তিনি অজি দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করে বলেন, 'ম্যাচের প্রথম বল গড়ানোর আগেই অস্ট্রেলিয়ানরা হেরে বসেছিল। পরিকল্পনা তৈরি করা নিয়ে কোনও সমস্যা নেই, তবে সম্পূর্ণ ভুল আঙ্গিকে পরিকল্পনা তৈরি করার কোনও মানে হয় না।'

সেরার দৌড়ে রিচা

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Team India)। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য একটি সান্ত্বনাও রইল।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। বড় কৃতিত্ব অর্জন করলেন রিচা ঘোষ। যে কৃতিত্ব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররাও পাননি, সেই স্বীকৃতিই পেয়েছেন বঙ্গকন্যা। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। আর তার সুফলও পেলেন রিচা।

হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা বা জেমাইমা রড্রিগেজরা পারেননি। ভারতের মুখ রক্ষা করেছেন রিচাই। বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার দৌড়ে যে ৯ জন প্লেয়ার রয়েছেন, তাতে জায়গা পেয়েছেন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্য। বিশ্বকাপে রিচার পারফরম্যান্সই ভারতীয়দের মধ্যে সব থেকে ভালো। পাঁচটি ম্যাচ খেলে রিচা আউট হয়েছেন দু’বার। ১৩০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। ৬৮ গড়ে করেছেন মোট ১৬৮ রান। শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পিছনে দাঁড়িয়েও রিচা দুরন্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ইনিংসের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।    

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে শার্দুল, ভাইরাল তারকা ক্রিকেটারের গানের ভিডিও

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget