এক্সপ্লোর

IND vs SA: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সমর্থকদের জন্য বিশেষ ঘোষণা কলকাতা মেট্রোর

CWC 2023: রবিবার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকা, একে অপরের মুখোমুখি হবে।

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভবত সবথেকে প্রত্যাশিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচের আগেরদিন, আজ শনিবার, ৪ নভেম্বর কলকাতা মেট্রো তরফে বিশেষ ঘোষণা করা হল। 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ উপলক্ষ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে ম্যাচের দিন অর্থাৎ রবিবার বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হল। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বেরর দিকে রাত ১০.৪৫ মিনিটে শেষ মেট্রো চলবে। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে কবি সুভাষের দিকেও শেষ মেট্রো ছাড়বে। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাশাপাশি ওইদিনই আবার বিরাট কোহলির জন্মদিনও বটে। 'কিং কোহলি'র জন্মদিন উপলক্ষ্যে সিএবি তরফে কেক কাটা থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। ভারতের শেষ ম্যাচে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল ইনিংস খেলেও, অল্পের জন্য শতরান হাতছাড়া করেন মহাতারকা ব্য়াটার। ইডেনে কোহলির সেঞ্চুরি হাঁকানোর আশায় অনেক সমর্থকই ভিড় জমাবেন। ক্রিকেটের নন্দন কাননে শতরান হাঁকালেই কোহলি সচিনের ওয়ান ডেতে সর্বাধিক শতরান হাঁকানোর কৃতিত্বে ভাগ বসাবেন। ভারতের সামনে আটে আট করার সুযোগও রয়েছে। সেই কথা মনে করিয়ে দিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিশেষ মেট্রোর ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, আজই হার্দিকের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথাও ভারতীয় বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোট সারাতে ব্যর্থ তিনি। তাই তাঁকে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল। নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, 'বাকি বিশ্বকাপে আমি খেলতে পারব না, ব্যাপারটা হজম করাটাই কঠিন। তবে আমি দলের সঙ্গে আছি। মনের দিক থেকে, প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে আমি দলের হয়ে গলা ফাটাব। এত ভালবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্য়বাদ। অবিশ্বাস্য লাগছে। এই দলটা খুব স্পেশ্যাল আর আমি নিশ্চিত গোটা দেশকে গর্বিত করে তুলব। সকলকে ভালবাসা জানাই। এইচপি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget