এক্সপ্লোর

IND vs ENG: শুভমন ১০ তলা থেকে ঝাঁপ দিতে বললেও ওঁর কথা শোনা উচিৎ: গাওস্কর

Shubhman Gill: দুটো ইনিংস মিলিয়ে গিলের সংগ্রহ এজবাস্টনে ৪৩০ রান। তার মধ্য়ে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন। এবার গিলকে দরাজ সার্টিফিকেট দিলেন সুনীল গাওস্কর।

লর্ডস: প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্টে ইংল্যান্ড সফরে গিয়েছেন। লিডসে হারতে হলেও এজবাস্টনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। গিলের নেতৃত্বের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনকী ব্য়াট হাতেও দারুণ পারফর্ম করছেন তরুণ ডানহাতি ব্যাটার। দুটো ইনিংস মিলিয়ে গিলের সংগ্রহ এজবাস্টনে ৪৩০ রান। তার মধ্য়ে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন। এবার গিলকে দরাজ সার্টিফিকেট দিলেন সুনীল গাওস্কর। তিনি মনে করেন এজবাস্টন টেস্টের পর গিলের প্রতি সম্মান ড্রেসিংরুমে বেড়ে গিয়েছে।

কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, ''গিল ঠাণ্ডা মাথায় সিরিজে নেতৃত্ব দিচ্ছে। প্রতিটা সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় বুঝে নিচ্ছে। এটার জন্য প্রশংসা করতেই হয়। আমি মনে করি ভারতীয় প্লেয়ারদের মধ্য়েও গিলকে অধিনায়ক হিসেবে মেনে নেওয়াটা সহজ হয়েছে। আমি মনে করি ওর কথায় সবার বিশ্বাস করা উচিৎ। গিল যদি এখন কাউকে ১০ তলা থেকে ঝাঁপও দিতে বলে, সেটা নির্দিধায় করা উচিৎ। কারণ গিল একজন অসাধারণ অধিনায়ক। আমি নিশ্চিত যত ম্য়াচ এগােবে তত আরও পরিণত অধিনায়ক হয়ে উঠবে ও।''

ভারতের তৃতীয় টেস্ট আগামী ১০ তারিখ থেকে শুরু লর্ডসে। লর্ডসকে বিশ্ব ক্রিকেটের মক্কা বলা হয়। ভারতীয় ক্রিকেট দল এই মাঠে এখনও পর্যন্ত মোট ১৯টি ম্য়াচ খেলেছে। কিন্তু এই মাঠে মাত্র দুটো ম্যাচ জিতেছে ভারত। ১২টি ম্য়াচ হেরেছে টিম ইন্ডিয়া। আর ৫টি ম্য়াচে ড্র করেছে তারা। অর্থাৎ জয়ের শতকরা হার ১০.৫ শতাংশ।

শেষ তিনবার লর্ডসে ভারতের ম্য়াচের ফল কী বলছে? ২০১৪ সালে লর্ডস টেস্টে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ৯৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২০১৮ সালে ইনিংস ও ১৫৯ রানে হারতে হয় ভারতকে। ২০২১ সালে ১৫১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। অর্থাৎ এই দুটো জয়ই একমাত্র ছিনিয়ে নিতে পেরেছে ভারতীয় দল লর্ডসে টেস্ট খেলতে নেমে।

লিডসে রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ইংল্যান্ড। তাও আবার ৩৭১ রান। এজবাস্টনে অঙ্কটা আরও কঠিন ছিল। ৬০৮ রান লক্ষ্যমাত্রা ছিল। এত রানের লক্ষ্যমাত্রা এর আগে কোনও টেস্টে কোনও প্রতিপক্ষ তাড়া করেনি। জেতা তো দূর অস্ত। তবুও ব্রেন্ডন ম্য়াকলামের কোচিংয়ে যে বাজবল স্ট্র্যাটেজিতে খেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতকে। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। ২৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন শুভমন গিল। প্রথম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। গিলকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৯ রানের ইনিংস খেলেন জাডেজা ও ৪২ রান করেন সুন্দর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget