এক্সপ্লোর

Suryakumar Yadav: একবার ছোঁয়ার আকুতি, সেলফির আব্দার, বিরাট-রোহিতকেও কি এবার টেক্কা দেবেন সূর্যকুমার?

Buchi Babu Tournament : লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করলেও ওয়ান ডে ও টেস্টে বিশেষ করে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সূর্যকুমার।

মুম্বই: ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টেস্ট ক্রিকেটে এখনও নিজের জায়গা সেভাবে পাকা করতে না পারলেও সাদা বলের ফর্ম্য়াটে বিশেষ করে কুড়ির ক্রিকেটে তো ভারতীয় দলের অটোমেটিক চয়েস তিনি। এমনকী দীর্ঘদিন ধরে এই ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটার। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট মহলে অন্য়তম জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠছেন সূর্য। যার আভাস মিলল বুচিবাবু টুর্নামেন্টেই। 

একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বুচিবাবু টুর্নামেন্টে একটি ম্য়াচ খেলছেন সূর্যকুমার। সেখানে ফিল্ডিংয়ের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য, তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য ভক্তদের আকুতি। প্রত্যেকেই সূর্য বাউন্ডারি লাইনে যেখানে ফিল্ডিং করছিলেন সেখানে দৌড়ে এসে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। যদিও কাউকেই হতাশ করেননি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনেকেই ডানহাতি মুম্বই ব্যাটারের সঙ্গে হাতও মেলাতে চাইছিলেন। তাঁদেরও হতাশ করেননি সূর্য। ফিল্ডিংয়ের ফাঁকে ফাঁকেই এসে হাত মেলালেন ভক্তদের সঙ্গে। পছন্দের ক্রিকেটারকে সামনে থেকে দেখে সবাই বেশ আপ্লুত। ভারতীয় ক্রিকেটে এই ছবিটা সাধারণত বিরাট কোহলি, রোহিত শর্মাকে ঘিরে দেখা যায়। হালফিলে শুভমন গিলের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। সূর্যকুমার কি সেই তালিকায় নতুন ঢুকে পড়লেন?

 

৩৪ বছরের সূর্যকুমার যাদবকে দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ৬০ জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি। বুচিবাবু ট্রফিতেও খেলছেন তিনি। লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করলেও ওয়ান ডে ও টেস্টে বিশেষ করে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সূর্যকুমার। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ''অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই। সুযোগ পাব কি না সেটা আমার হাতে নেই। তবে আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলীপ ট্রফিতে মাঠে নামে এবং তারপর যা হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি খেলতে চাই। ভারত দশটি টেস্ট ম্যাচ খেলবে এবং তার মধ্যে আমি কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করে টেস্ট খেলার আনন্দ উপভোগ করতে চাই।'' উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget