এক্সপ্লোর

Indian Cricket Team: কেন হার্দিক নয়, সূর্যকুমার যাদবকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত করা হল?

Team India: বিশ্বজয়ী ভারতীয় দলে রোহিতের সহ-অধিনায়ক হলেও, শ্রীলঙ্কা সফরে সেই পদ থেকে হার্দিককে সরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই: মাত্র কয়েক ঘণ্টা আগেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। এই সফরের মাধ্যমেই কোচ হিসাবে গৌতম গম্ভীর জমানা শুরু হচ্ছে। আবার ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) নিজের অভিযান শুরু করছেন। তবে একসময় সূর্য নয়, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার জন্য কিন্তু হার্দিক পাণ্ড্যকেই (Hardik Pandya) ফেভারিট মনে করা হচ্ছিল।

হার্দিক ভারতের বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলে রোহিত শর্মার সহ-অধিনায়ক ছিলেন। অতীতে রোহিতের অনুপস্থিতিতে তিনি প্রচুর ম্যাচে ভারতের দায়িত্বও সামলেছেন। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য শুধু যে হার্দিককে দলের অধিনায়কত্ব দেওয়া হয়নি, তা নয়, তিনি দলের সহ-অধিনায়কও নন। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, উভয় ফর্ম্যাটেই দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। হঠাৎ এই কয়েকদিনের ব্যবধানে কী এমন হল যে তাঁকে সম্পূর্ণভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল? কী কারণেই তাঁকে পিছনে ফেলে নেতৃত্ব পেলেন সূর্যকুমার যাদব?

সরকারিভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা হওয়ার আগেভাগেই শোনা যাচ্ছিল তিনি দৌড়ে হার্দিককে পিছনে ফেলে দিয়েছেন। একাধিক খবর অনুযায়ী এর কারণ রোহিত শর্মার ভোট হার্দিক নয়, সূর্যকুমারের দিকেই। শুধু রোহিত নন অবশ্য, শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরও নাকি অধিনায়ক হিসাবে সূর্যকুমারের পক্ষেই সওয়াল করেছেন। হার্দিকের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। অতীতে দীর্ঘ সময় মাঠে বাইরে থেকেছেন তিনি। গম্ভীর ব্যক্তিগতভাবে চোটআঘাতমুক্ত এক নেতার পক্ষে ছিলেন। সেই কারণেই এক মহল থেকে দাবি করা হচ্ছে যে হার্দিক নেতা হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন। 

আবার সাম্প্রতিক আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে যে খেলোয়াড়দের থেকে মতামত নেওয়া হলে তাঁরা হার্দিকের থেকে সূর্যকুমারের নেতৃত্বেই খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে জানান। তারকা ব্যাটারের ওপর হার্দিকের থেকে অধিক আস্থাও জ্ঞাপন করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ভারতীয় অধিনায়ক হিসাবে সূর্যর রেকর্ড কিন্তু বেশ ভাল। দলকে আট ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি পাঁচটিতে জয় এনে দিয়েছেন। সাত ইনিংসে অধিনায়ক সূর্য ৪২.৮৫ গড় ও ১৬৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ৩০০ রান করেছেন। এবার পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর তিনি কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলের নজর থাকবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এক নজর বিশ্বকাপে, এশিয়াসেরা হওয়ার অভিযান শুরুর আগে কী বললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget