এক্সপ্লোর

IND vs BAN: ঝুলিতে ম্যাচের সেরার পুরস্কার, বাংলাদেশ ম্য়াচ জেতানোর পথে নতুন রেকর্ডও গড়লেন হার্দিক

Hardik Pandya: বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন। বল হাতে নিলেন ১ উইকেট। 

অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগেই তাঁকে নিয়ে হাজারো প্রশ্ন উঠছিল। সমালোচনার ঝড় উঠেছিল। আইপিএলে খারাপ পারফরম্য়ান্সের পরও তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত করা নিয়ে নির্বাচকদের দিকেও আঙুল উঠেছিল। তবে টুর্নামেন্টে খেলতে নামার পর থেকেই নিজের প্রয়োজনীয়তা বারবার বুঝিয়েছেন হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন। বল হাতে নিলেন ১ উইকেট। আর এই পারফরম্য়ান্স করার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতলেন। একইসঙ্গে নতুন রেকর্ডও গড়লেন রোহিতের ডেপুটি। 

প্রথমে ব্য়াটিং করতে নেমে ১৯৬ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। যার পেছনে বড় অবদান ছিল হার্দিকের। ২৭ বলে ঝোড়ো অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। ১৮৫ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছিলেন তিনি। বল হাতে পরে গুরুত্বপূর্ণ লিটন দাসের উইকেট তুলে নেন। এর সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনশাের বেশি রান ও ২০টির বেশি উইকেট তুলে নেন হার্দিক। এই টুর্নামেন্টের ইতিহাসে মোট ২১ ম্য়াচ খেলতে নেমে ১৩ ইনিংসে ৩০২ রান করেছেন হার্দিক। দুটো অর্ধশতরান রয়েছে তার মধ্য়ে। সর্বোচ্চ ৬৩। আর বল হাতে মোট তুলে নিয়েছেন ২১ উইকেট। ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেওয়া। হার্দিকের আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে ৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান রয়েছে। বাংলাদেশের শাকিব আল হাসান ৪২ ম্য়াচে ৫০ উইকেট ও ৮৫৩ রান করেছেন। ডোয়েন ব্র্যাভো ২৭ ম্য়াচে ২৭ উইকেট ও ৫৩০ রান করেছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ২৪ ম্য়াচে ২২ উইকেট ৫৩৭ রান করেছেন। 

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জিতে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৪৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় ব্যাটিং লাইন আপে ৩৪ রান করেন দুবে, ৩৭ রান করেন কোহলি ও ৩৬ রান করেন পন্থ। বল হাতে ভারতের জয়ের নায়ক বুমরা। নিজের ৪ ওভারের স্পেলে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নেন ডানহাতি পেসার।

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget