এক্সপ্লোর

T20 World Cup 2024: বৃষ্টির জেরে বাতিল হবে না নক আউট ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ ডের ঘোষণা আইসিসির

ICC: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২৬ সালের বিশ ওভারের মেগা টুর্নামেন্ট খেলার যোগ্যতার মাপকাঠিও জানিয়ে দিয়েছে আইসিসি।

দুবাই: এই বছরে জুনেই আয়োজিত হচ্ছে সবচেয়ে বড় আইসিসি ইভেন্ট। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই (T20 World Cup 2024) আইসিসির আয়োজিত কোনও টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা হতে চলেছে। সেই টুর্নামেন্টের না না শর্তাবলী, না না পরিস্থিতির ঘোষণা করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আজ দুবাইয়ে আয়োজিত এক সভাতেই এইসব নিয়মকানুন নির্ধারণ করা হয়। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই পুরুষদের সীমিত ওভারের ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম কার্যকর হতে চলেছে। এই নিয়ম অনুযায়ী এক ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যেই বোলিং করা দলকে পরের ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় পেতে হবে শাস্তি। যদিও ড্রিঙ্কস ব্রেক, ব্যাটার আউট হওয়া, খেলোয়াড়ের চোট পাওয়া, এমন না না পরিস্থিতির ওপর নির্ভর করে এই স্টপ ক্লক নিয়মের ব্যতিক্রমও ঘটতে পারে। 

এছাড়াও আইসিসির বৈঠকে বিশ্বকাপ সংক্রান্ত আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে ম্যাচ সম্পূর্ণ হওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে অন্তত পাঁচ ওভার খেলতে হবে। আর নক আউট ম্যাচের ক্ষেত্রে ওভার সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ১০। 

এখানেও শেষ নয়, ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতাঅর্জন বিষয়ক নিয়মাবলীও আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিশ্বকাপের মূলপর্বে ১২টি দল সরাসরি খেলার যোগ্যতাঅর্জন করবে। এই ১২টি দলের মধ্যে ভারত এবং শ্রীলঙ্কা যুগ্ম আয়োজক হিসাবে সরাসরি টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পাচ্ছে। এর পাশাপাশি এ বারের বিশ্বকাপে প্রথম আটে বাকি যে দলগুলি থাকবে তারা সুযোগ পাবে। আর বাকি দুই দলের যোগ্যতাঅর্জন নির্ধারিত হবে তাঁদের আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী। এই ১২ দল বাদে বাকি আট দল বিভিন্ন আঞ্চলিক যোগ্যতাঅর্জন পর্বের মাধ্যমে নির্ধারিত হবে। অর্থাৎ মোট ২০ দল পরের বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে অংশগ্রহণ করবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ৬০ সেকেন্ডে ওভার শুরু না করলে পেতে হবে শাস্তি, বড় সিদ্ধান্ত নিল আইসিসি 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget