এক্সপ্লোর

T20 World Cup: কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে ব্যাটে সাফল্য নেই, এবার কি রোহিতদের এক্স ফ্যাক্টর জাডেজা?

Ravindra Jadeja Record: ২০২৩ আইপিএলে ফাইনালেও এই জাডেজার ব্যাট থেকেই এসেছিল উইনিং শট। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একেবারেই চেনা জাডেজাকে পাওয়া যায়নি কোনওবার।

নিউ ইয়র্ক: ভারতীয় স্কোয়াডে রোহিত-বিরাটের পর সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। দেশের তো অবশ্যই বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা স্পিনার অলরাউন্ডার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে একেবারেই সাফল্য নেই রবীন্দ্র জাডেডার। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চলতি বছরের আইপিএলের প্লে অফে অল্পের জন্য তুলতে পারেননি। ২০২৩ আইপিএলে ফাইনালেও এই জাডেজার ব্যাট থেকেই এসেছিল উইনিং শট। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একেবারেই চেনা জাডেজাকে পাওয়া যায়নি কোনওবার। বল হাতে অবশ্য ২১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে জাডেজার পারফরম্য়ান্স

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন জাডেজা। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২২টি ম্য়াচ খেলেছেন। তার মধ্যে ৯ ইনিংসে ব্যাট করতে নেমে মোট ৯৫ রানই করতে পেরেছেন শুধু। ব্য়ক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৬। একবার শূন্য় রানেও প্যাভিলিয়নে ফিরেছেন। জাডেজা লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন মূলত। তাই সব ম্য়াচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু যতটুকু সুযোগ পেয়েছেন, তা সঠিক ভাবে কাজেও লাগাতে পারেননি। 

বল হাতে অবশ্য জাডেজা বেশ ভাল পারফর্ম করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোট ৭৪ ওভারে ৪৪৪টি বল করেছেন। ৫২৯ রান খরচ করেছেন। ১ ওবার মেডেন দিয়েছেন। ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। সেরা বোলিং পারফরম্য়ান্স ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া। ৭.১৫ ইকনমি রেটে বোলিং করেছেন তিনি। শুধু ব্যাটিং বা বোলিংই নয় কিন্তু। জাডেজা একজন বিশ্বমানের ফিল্ডারও। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১১টি ক্যাচ ধরেছেন। এক ম্য়াচে সর্বাধিক ২টো ক্যাচ লুফেছেন তিনি।

রবীন্দ্র জাডেজার ওপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নির্ভরশীল থাকবে রোহিত ব্রিগেড। কারণ ভারতের যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের জন্য সেখানে অক্ষর পটেল রয়েছেন স্পিনার অলরাউন্ডার হিসেবে। কিন্তু জাডেজাকেই একাদশে দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অভিজ্ঞতার জন্য। সেক্ষেত্রে বাড়তি দায়িত্বও বর্তাবে তাঁর ওপর। উল্লেখ্য, গত আইপিএলে একটি বিতর্কিত আউটের শিকার হতে হয়েছিল সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে। রাজস্থানে বিরুদ্ধে ম্যাচে সিএসকে ইনিংসের ১৬তম ওভারের পঞ্চম বল। বল করছিলেন আবেশ খান। তাঁর বলটিকে থার্ড ম্যানে পাঠিয়ে দ্রুত এক রান পূর্ণ করেন জাডেজা। দ্বিতীয় রান যখনই নিতে চান সেই সময় সঞ্জু স্যামসন বল থ্রো করে দেন। ফিরে নিজের ক্রিজে আসতে চেয়েছিলেন জাডেজা। কিন্তু একেবারে থ্রো করা বলের লাইনে মাঝ পিচে চলে আসেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। শেষ পর্যন্ত তাঁকে তাই অবস্ট্রাকশন অফ দ্য ফিল্ড ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget