এক্সপ্লোর

Abhishek Sharma: দুঃস্বপ্নের বিশ্বকাপ, টানা তিন ম্যাচে শূন্য করে লজ্জার রেকর্ডবুকে নাম লেখালেন অভিষেক

T20 World Cup 2026: অভিষেক শর্মা ফের শূন্য রানে আউট। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারলেন না। শূন্য়ের হ্যাটট্রিক করলেন বাঁহাতি ব্যাটার।

আমদাবাদ: বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) কাটছে দুঃস্বপ্নের মতো। অভিষেক শর্মা ফের শূন্য রানে আউট। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারলেন না। শূন্য়ের হ্যাটট্রিক করলেন বাঁহাতি ব্যাটার।

আমেরিকা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কোনও রান না করে আউট হলেন অভিষেক শর্মা। মাঝে অসুস্থতার জন্য নামিবিয়ার বিরুদ্ধে খেলেননি। বুধবার ডাচ স্পিনার আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি ব্যাটার।

সব মিলিয়ে চলতি বছরে টি-২০ ক্রিকেটে পঞ্চম শূন্য করলেন অভিষেক। সঞ্জু স্যামসনের লজ্জার এক রেকর্ডে ভাগ বসালেন। এক ক্যালেন্ডার বছরে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নজির ছিল স্যামসনের। অভিষেক চলতি টি-২০ বিশ্বকাপে ৭ বল খেলেছেন। এখনও রান করতে পারেননি।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অভিষেক ছাড়া আর মাত্র তিনজন ব্যাটারের টানা তিন ম্যাচে শূন্য করার নজির রয়েছে। ভারতেরই আশিস নেহরা ২০১০ ও ২০১৬ - দুই বিশ্বকাপ মিলিয়ে টানা তিনবার শূন্য করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের আন্দ্রে ফ্লেচার ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে টানা তিন শূন্য করেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে উগান্ডার রজার মুকাসা টানা তিন শূন্য করেন। সেই তালিকায় নাম জুড়ল অভিষেকের।

অভিষেককে ঘিরে প্রত্যাশা কম ছিল না। আগের সিরিজে ঝোড়ো ইনিংস খেলে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। পাওয়ার প্লেতে তাঁর আক্রমণাত্মক মানসিকতা ভারতের বড় শক্তি। পাকিস্তানের পেস আক্রমণের সামনে শুরুতেই তাল কেটেছিল তাঁর। অসুস্থতা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরেছিলেন অভিষেক। পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা যখন নতুন বল হাতে চমক দেন, তখন চতুর্থ বলেই ক্যাচ তুলে বিদায় নেন অভিষেক। বুধবারও তিনি স্পিনারের শিকার।

বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে টুর্নামেন্টে পা রাখা অভিষেকের জন্য এই বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মুম্বইতে আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট হওয়ার পর কলম্বো ও আমদাবাদেও রানের খাতা খুলতে পারলেন না তিনি। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, শরীর পুরোপুরি সায় না দিলেও দলের প্রয়োজনে মাঠে নামার যে সাহস অভিষেক দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। 

টি-২০ বিশ্বকাপ শুরু হতেই অভিষেক শর্মাকে ঘিরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। আপাতত অভিষেক সেই প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি। কোন ম্যাচে তিনি ছন্দে ফেরেন, এবার সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget