এক্সপ্লোর

T20 World Cup: আইরিশদের ওপর লঙ্কান তান্ডব! মেন্ডিসের হাফসেঞ্চুরি, থিকসানাদের স্পিন-জালে কুপোকাত আয়ার্ল্যান্ড

Sri Lanka vs Ireland: কামিন্দু মেন্ডিসের ব্যাটে অপরাজিত ৫৬ রান আর স্পিনারদের মায়াবী জাদুতে কার্যত দিশেহারা হয়ে পড়ল আইরিশরা।

কলম্বো: ঘরের মাঠে গর্জে উঠল লঙ্কানরা। জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু দাসুন শানাকাদের। আইরিশদের বিরুদ্ধে টস হেরে প্রথমেই ব্যাটিং করে শ্রীলঙ্কা (Sri Lanka)। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আয়ার্ল্যান্ডকে (Ireland) ২০ রানে হারালেন হাসারঙ্গারা। ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে দ্বীপরাষ্ট্রের ছেলেরা। কামিন্দু মেন্ডিসের ব্যাটে অপরাজিত ৫৬ রান আর স্পিনারদের মায়াবী জাদুতে কার্যত দিশেহারা হয়ে পড়ল আইরিশরা।

কামিন্দুর ব্যাটে রুদ্রমূর্তি, লঙ্কানদের লড়াকু প্রত্যাবর্তন

ম্যাচের শুরুটা কিন্তু শ্রীলঙ্কার জন্য খুব একটা সুখকর ছিল না। পাওয়ার-প্লের মধ্যেই ওপেনার কামিল মিশারাকে হারিয়ে যখন চাপে দল, তখন গ্যালারিতে থাকা লঙ্কান সমর্থকদের চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ। পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিস মিলে ইনিংসকে এগোনর চেষ্টা করলেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ১১ ওভারে মাত্র ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে আইরিশ বোলারদের দাপটে তখন স্কোরবোর্ড ধুঁকছে।

ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করলেন কামিন্দু মেন্ডিস। মাত্র ১৯ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ঝড়ে তিনি খেলার মোড় ঘুরিয়ে দেন। মাঠের চারদিকে তাঁর শট দেখলে মুগ্ধ হতে হয়। শেষ পর্যন্ত ৪৩ বলে ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তাঁর এই হার-না-মানা লড়াই শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় ১৬৩ রানে।

হাসারাঙ্গা-থিকশানার স্পিন-মায়ায় কুপোকাত আয়ার্ল্যান্ড

১৬৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আয়ার্ল্যান্ড জয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু লঙ্কান স্পিনারদের বিষাক্ত স্পেল যে তখনও বাকি! মহেশ থিকশানা যখন শুরুতেই পল স্টার্লিংকে ফেরালেন, তখনই জয়ের সুবাস পেতে শুরু করে শ্রীলঙ্কা।

মাঝপথে হ্যারি টেক্টর (৪০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা আক্রমণে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশদের ইনিংস। হাসারাঙ্গার গুগলিতে কোনও উত্তর ছিল না আইরিশ ব্যাটারদের কাছে। থিকশানা আর হাসারাঙ্গা দু'জনেই ৩টি করে উইকেট নিয়ে আয়ার্ল্যান্ডকে ১৪৩ রানে থামিয়ে দেন।

 

এই জয় লঙ্কানদের শুধু একটি জয় নয়, বরং বিশ্বকাপের শুরুতেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক বড় উপলক্ষ। কামিন্দুর সেই চওড়া ব্যাট আর স্পিনারদের সেই মায়াবী ঘূর্ণি আবারও মনে করিয়ে দিল-দিনটি শ্রীলঙ্কারই ছিল!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget