এক্সপ্লোর

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য

India vs Sri Lanka: ১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

কলম্বো: ১৫ অগাস্ট থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ় বিশেষ করে ভারতের দিক থেকে মহাগুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে পরপর হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে এই সিরিজ় জিততেই হবে। সেই সিরিজ়ের সূচিতে হালকা বদল ঘটানো হল।

শ্রীলঙ্কা সিরিজ়ের আগে ভারতীয় দল স্থানীয় লঙ্কান একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রাথমিকভাবে সেই ম্যাচ চারদিনের হওয়ার কথা ছিল। তবে সেই ম্যাচের দৈর্ঘ্য এক দিন কমিয়ে দেওয়া হয়েছে। ৭ অগাস্ট থেকে শুরু হওয়া এই ম্যাচ এবার তিন দিন, অর্থাৎ ৯ অগাস্ট পর্যন্ত খেলা হবে। বিসিসিআইয়ের তরফে এই সিরিজ়ের দল ঘোষণার সময়ই এই চারদিনের প্রস্তুতি ম্যাচের কথা বলা হয়েছিল। তবে আপাতত সেই ম্যাচের দিন কমার বিষয়টি বিসিসিআইসহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সকলেই জানিয়ে দেওয়া হয়েছে। 

এই ম্যাচটি এসএসসি স্টেডিয়ামের কাছে এনসিসি মাঠে খেলা হবে। ঠিক কী কারণে এই ম্য়াচের দৈর্ঘ্য কমানো হল, সেই বিষয়টি এখনও জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফৎ এই সূচির হালকা বদলের বিষয়টি বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। এই ম্যাচটি কিন্তু সরাসরি ব্রডকাস্টও করা হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:- মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে? 

ভারতীয় দল ৪ অগাস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। তিন দিনের ওই প্রস্তুতি ম্যাচের পর শুভমন গিলরা প্রথম ম্য়াচের ভেন্যু, গলের উদ্দেশে সফর করবেন। ১৫ তারিখ থেকে সেই প্রথম টেস্টটি শুরু হবে। কলম্বোর এসএসসিতে ২৩ অগাস্ট শুরু হবে সিরিজ়ের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচটি। এই সিরিজ়ের দল ঘোষণার সময় জানানো হয়েছিল যশপ্রীত বুমরা ও সাই সুদর্শন ফিট হলে তবেই সিরিজ়ের দলে থাকবেন।

সংবাদ সংস্থা PTI-র খবর অনুযায়ী, বুমরার ফিটনেস টেস্টে পাশ করেছেন। সম্প্রতি বুমরাকে ইংল্যান্ড সফরে ODI সিরিজ খেলতে দেখা গিয়েছিল। সেখানে তিনি চোট পান। লর্ডসে সিরিজের শেষ ODI ম্যাচ তিনি খেলতে পারেননি। এরপর তিনি বেঙ্গালুরুতে BCCI-র Centre of Excellence-এ রিহ্যাবের জন্য যান। BCCI-র COE থেকে তিনি ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন বলেই খবর।

অপরদিকে, Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী, সাই সুদর্শনও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সাই সুদর্শনেপ পায়ের পাতায় চোট রয়েছে বলে খবর। এই চোট সারাতেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব সারছেন বাঁ-হাতি ব্যাটার। সূত্র মারফৎ দাবি করা হচ্ছে সুদর্শন ব্যাটিং করাও শুরু করে দিয়েছেন। ফলে তাঁর শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলে খেলার সম্ভাবনা উজ্জ্বল।

  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget