এক্সপ্লোর

IND vs PAK: 'আমরাই এগিয়ে রয়েছি', সপ্তাহান্তে পাকিস্তান ম্য়াচপূর্বে বরুণ চক্রবর্তীর হুঁশিয়ারি

Varun Chakravarthy: চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দুই ম্যাচে চার উইকেট নিয়ে ফেলেছেন বরুণ চক্রবর্তী।

নয়াদিল্লি: সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সবথেকে বড় ম্যাচ। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই তর্ক-বিতর্ক, টানটান উত্তেজনা। ২২ গজের লড়াইয়ের পাশাপাশি এই ম্য়াচের আগে ও পরে মাঠের বাইরের লড়াইও কিন্তু শিরোনাম কেড়ে নেয়। ম্যাচ শুরু হতে এখনও খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই কিন্তু মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে।

দিনকয়েক আগে পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে ম্যাচকে 'খুব একট বড় বিষয় নয়' বলে দাবি করেছিলেন। এবার নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পরেই সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy)। স্পষ্ট জানিয়ে দিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাঁরাই খানিকটা এগিয়ে। তবে পাকিস্তান কলম্বোতেই নিজেদের ম্যাচগুলি খেলায় তাঁরা পরিবেশ, পিচ সম্পর্কে যে বেশি অবগত, সেই বিষয়টাও মেনে নিয়েছেন বরুণ।

নামিবিয়া ম্যাচশেষে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে বরুণ বলেন, 'আমাদের স্পিন আক্রমণটা বেশ শক্তিশালী এবং আমার মনে হয় ওদের বিরুদ্ধে আমরাই খানিকটা এগিয়ে আছি। ওরা এই পরিবেশে নাগাড়ে একের পর এক ম্য়াচ খেলছে, তাই পরিবেশটা হওয়া ওরা বেশি ভালভাবে জানবে। তবে দলগতভাবে আমরা কিন্তু ওদের বিরুদ্ধে বেশি ভাল পারফর্ম করেছি এবং আমরা প্রস্তুত। বিশ্বকাপে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসী হওয়াটা জরুরি। সবার আগে নিজদের বিশ্বাস করতে হবে যে আমরাই বিশ্বের সেরা। তাহলেই তো গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সেরাটা দিতে পারব।'

২০২১ সালের বিশ্বকাপে বরুণ চক্রবর্তী পাকিস্তানের বিরুদ্ধে খেললেও ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিলেন। তবে পাঁচ বছরে অনেক কিছুই বদলেছে। বর্তমানে তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) বোলার। নামিবিয়া ম্যাচেও কিন্তু বরুণ দুরন্ত পারফর্ম করেন। দুই ওভারে মাত্র সাত রান খরচ করে তিনটি উইকেট নেন তিনি। 

নিজের বোলিংয়ের বিষয়ে বরুণ জানান, 'আন্তর্জাতিক স্তরে তো ছন্দ ফিরে পাওয়ার জন্য কেউ আমায় বাড়তি সময় দেবে না। তাই একেবারে শুরু থেকেই ছন্দে থাকা জরুরি। সেই নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কারণ আমি চাই না প্রতিপক্ষ আমার প্রথম বলটা লোপ্পা পাক। প্রথম বল থেকেই আমায় সঠিক জায়গায় বল রাখতে হবে। আমি আমার বিভিন্ন বলের গতিও বাড়িয়েছে যাতে ব্যাটাররা মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় না পায়। আমি নিজের ওভারস্পিন নিয়েও কাজ করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget