এক্সপ্লোর

T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?

Indian Cricket Team: বিশ্বকাপ জয়ের পর এখন বেশ খানিকটা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না ভারতীয় পুরুষ দল।

নয়াদিল্লি: সদ্যই সপ্তাহান্তে এক জমজমাটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ হয়েছে। মাঠ ও মাঠের বাইরে, দুই জায়গায়ই এই বিশ্বকাপে ইতিহাস রচিত হয়েছে। একদিকে ভারতীয় দল (Indian Cricket Team) যেখানে প্রথম দল হিসাবে তিনবার বিশের বিশ্বকাপ জিতেছে। অপরদিকে, টিভি ভিউয়ারশিপও অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারতীয় দলের এই ঐতিহাসিক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সমর্থকরা উচ্ছ্বসিত। অনেকেই ভারতীয় দলের পরবর্তী সিরিজ়ের অপেক্ষায় রয়েছেন। জানিয়ে রাখা ভাল তাঁদের কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কিন্তু কেন?    

আসলে এর পর ভারতীয় দলের বেশ অনেকটা সময় কোনও ম্যাচই নেই। প্রায় তিন মাস ভারতীয় পুরুষ দল কোনওরকম আন্তর্জাতিক ম্য়াচ খেলবে না। বিশ্বজয়ের পর ভারতের পরবর্তী ম্যাচ সেই আবার ৬ জুন। জুন মাসের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। ২০ জুন পর্যন্ত আয়োজিত হওয়া এই সিরিজ়ে ভারতীয় দল আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। তার পরের মাসে আয়োজিত হবে বিরাট সিরিজ়। ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। 

বিলেতের মাটিতে ভারতীয় দল সেই সিরিজ়ে কোনও লাল বলের ম্যাচ নেই, অর্থাৎ টেস্ট ম্যাচ নেই। সীমিত ওভারের দুই ফর্ম্যাটের ক্রিকেটের সিরিজ়ে ভারতীয় দল ইংরেজদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ থেলবে।       

তবে বিশ্বজয়ের পর আগামী ম্যাচের আগে তিন মাসের এত বড় ব্যবধান কেন? আসলে এই সময়টা মার্চ থেকে মে মাস পর্যন্ত আইপিএল চলে। এবারও এই সময়কালে তাই হবে। সেই কারণেই ভারতের পরবর্তী ম্যাচের আগে এত ব্যবধান রয়েছে। তবে এখনও কিন্তু আইপিএলের সূচিও ঘোষণা করা হয়নি। সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। অবশ্য বোর্ড সচিব আজই আইপিএলের সূচি প্রকাশ নিয়ে সব ধোঁয়াশা কাটালেন।

দিনকয়েক আগেই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছিলেন দিন তিন, চারেকেই সূচির ঘোষণা হবে। তবে সেই সময়কাল পেরিয়েছে। তাই উদ্বেগও আরও বাড়ছিল। তবে অবশেষে একেবারে আইপিএলের সূচি প্রকাশের দিনক্ষণ জানালেন দেবজিৎ সাইকিয়া। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সচিব বলেন, 'আমরা ১২ মার্চের মধ্যেই আইপিএল ২০২৬-র সূচি ঘোষণার পরিকল্পনা করছি। আপাতত আমরা প্রথম ২০ দিনের সূচিই ঘোষণা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget