এক্সপ্লোর

T20 World Cup: বড় দায়িত্ব নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফিরছেন যুবরাজ সিংহ

T20 World Cup 2024: ২০০৭ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য নতুন দায়িত্ব পেলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে (Ex Indian All Rounder)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে যুবরাজকে। শুক্রবার এই ঘোষণা করেছে আইসিসি। ২০০৭ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন বাঁহাতি অলরাউন্ডার বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে। এবার যুক্তরাষ্ট্রে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।''

ক্রিকেট যেভাবে আমেরিকা, কানাডার মত দেশে ছড়িয়ে পড়েছে, তারও সাধুবাদ জানান। আইসিসির তরফে এক বিবৃতিতে জেনারেল ম্য়ানেজার ক্লেয়ার ফার্লং জানান, ''আমরা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে যুবরাজকে পেয়ে গর্বিত অনুভব করছি। এই ফর্ম্যাটের ক্রিকেটে ওঁ একজন সফল প্লেয়ার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে নেমেই ছয় ছক্কা হাঁকিয়েছিল ও। যা এই ফর্ম্য়াটের খেলার ছবিটাই বদলে দিয়েছিল। ক্রিস গেল ও উসেইন বোল্টকে পেয়েছিলাম। এবার অ্য়াম্বাসেডর হিসেবে আমরা যুবরাজকেও পেলাম।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

উল্লেখ্য, আগামী ৫ জুন থেকে শুরু হতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ২৯ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ক্যারিবায়ন দ্বীপপুঞ্জে ও আমেরিকায় হবে এই বিশ্বকাপের আসর। মোট ২০টি দল ৯টি মাঠে মোট ৫৫টি ম্যাচ খেলবে। এর মধ্যে আগামী ৯ জুন ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget