এক্সপ্লোর

The Ashes 2023: ওভালে দুরন্ত ৯১ রানের ইনিংসে সচিনের কৃতিত্বে ভাগ বসালেন জো রুট

Joe Root: পঞ্চম অ্যাশেজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন জো রুট।

লন্ডন: ওভাল ময়দানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পঞ্চম অ্যাশেজ টেস্ট (The Ashes 2023) আয়োজিত হচ্ছে। এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে বদ্ধপরিকর ইংল্যান্ড ক্রিকেট দল। আর এই ম্যাচেই ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বে ভাগ বসালেন তিনি।

রুটের রেকর্ড

গোটা অ্যাশেজ সিরিজ জুড়েই দুরন্ত ফর্মে রয়েছেন রুট। পঞ্চম অ্যাশেজ টেস্টের দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটিং দৌরাত্ম্য অব্যাহত। ১০৬ বলে ৯১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন রুট। তিনি শতরান হাতছাড়া করলেও, এই ইনিংসের সুবাদেই ইতিহাস গড়লেন। এই ইনিংসের সুবাদে চলতি অ্যাশেজ সিরিজে ৪১২ রান করে ফেললেন রুট। এই নিয়ে ১৯ নম্বর বার কোনও সিরিজে ৩০০ রানের গণ্ডি পার করলেন রুট। সচিনও ১৯ বার সিরিজে ৩০০ রানের গণ্ডি পার করেছেন, যা সর্বোচ্চ। রুট সচিনের কৃতিত্বে ভাগ বসালেন। চলতি সিরিজে দুইটি অর্ধশতরানের পাশাপাশি একটি শতরানও হাঁকিয়েছেন রুট।

ব্রডের অবসর

টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। মাত্র পঞ্চম বোলার এবং দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে দিনকয়েক আগেই লাল বলের ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তারকা ক্রিকেটার। তবে হঠাৎই সকলকে খানিকটা চমকে দিয়েই অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। চলতি অ্যাশেজ সিরিজের শেষেই তিনি খেলোয়াড় হিসাবে ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের (ENG vs AUS 5th Test) তৃতীয় দিনের শেষেই নিজের অবসরের কথা ঘোষণা করে ব্রড জানান, 'কাল (রবিবার) বা সোমবার আমার শেষ ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই সফরটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের হয়ে এতদিন ধরে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে দারুণ গর্বের। আমি সবসময়ই শীর্ষে থেকে শেষটা করতে চেয়েছি। এই সিরিজটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ। দারুণ উপভোগ করেছি এই সিরিজটা।'

৩৭ বছর বয়সি ব্রড জানান তিনি বেশ কিছুদিন ধরেই অবসরের কথা নিয়ে বিচার বিবেচনা করছিলেন। তবে শুক্রবার রাতেই তিনি অবসরের সিদ্ধান্তটা পাকাপাকিভাবে নিয়ে ফেলেন। 'আমি বেশ কিছুদিন ধরে এই নিয়ে বিবেচনা করছিলাম। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার বরাবরই আমার কাছে সব থেকে বড় ম্যাচ। অজিদের বিরুদ্ধে দলগত ও ব্যক্তিগতভাবে যে লড়াইগুলি হয়েছে, সেগুলি আমি বরাবরই উপভোগ করেছি। অ্যাশেজ ক্রিকেট আমার কাছে বিশেষ অনুভূতির, ভালবাসার। তাই অ্যাশেজ সিরিজেই আমার কেরিয়ারের ইতি টানতে চেয়েছি বরাবর।' বলেন ব্রড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মাঠে না নেমেও শিরোনামে কোহলি, নিজের ব্যবহারে জিতলেন ছোট্ট সমর্থকের মন

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget