এক্সপ্লোর

Asia Cup 2025: এশিয়ার প্রাক্কালেই দলীপ ট্রফি থেকে সরতে বাধ্য হলেন তারকা ব্যাটার তিলক বর্মা, কারণ কী?

Tilak Varma: দলীপ ট্রফিতে শুধু দক্ষিণাঞ্চলের দলেই নির্বাচিত নয়, দলের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পেয়েছিলেন তিলক বর্মা।

নয়াদিল্লি: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণ। মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামা ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিলক বর্মা (Tilak Varma)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) তিলক। তাঁর উপস্থিতি ভারতীয় দলের জন্য অপরিহার্য। তবে সেই এশিয়া কাপ টুর্নামেন্টের আগেই দলীপ ট্রফি (Duleep Trophy) থেকে সরে দাঁড়াতে হল তিলককে।

দলীপ ট্রফিতে শুধু দক্ষিণাঞ্চলের দলেই নির্বাচিত নয়, দলের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পেয়েছিলেন তিলক। উত্তরাঞ্চলের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। সেই ম্যাচটি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের একেবারে গায়ে গায়েই শেষ হওয়ায় তিলকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ঘিরে সবসময়ই সংশয় ছিল। শেষমেশ তাঁকে সরে দাঁড়াতে হল। অবশ্য তিলক সরে দাঁড়িয়েছেন, না নির্বাচকদেরই বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা স্পষ্ট নয়।

তিলকের অবর্তমানে দলের সহ অধিনায়ক হিসাবে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া মহম্মদ আজহারউদ্দিন দক্ষিণাঞ্চলকে নেতৃত্ব দেবেন। তিলকের পাশাপাশি আর সাই কিশোরকেও দলীপ ট্রফির সেমিফাইনালের  জন্য দলে পাবে না দক্ষিণাঞ্চল। তাঁর হাতের চোট এখনও সারেনি। এই দুই তারকার বদলে দক্ষিণাঞ্চলের নির্বাচকরা অঙ্কিত শর্মা ও শেখ রশিদকে বিকল্প হিসাবে ঘোষণা করেছেন। সদ্যই ইংল্যান্ডে ভারতীয় দলের হয়ে প্রথমবার ডাক পাওয়া নারায়ণ জগদীশান দক্ষিণাঞ্চলের সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন।

প্রসঙ্গত, এই এশিয়া কাপে এমন এক ঘটনা ঘটতে পারে যা সাম্প্রতিক অতীতে শেষ কবে হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এর ফলে আপাতত টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরেই গতকাল বিসিসিআইয়ের আধিকারিকরা এক জরুরি বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকের নেতৃত্বে ছিলেন। আধিকারিকরা তড়িঘড়িই জার্সির জন্য নতুন স্পনসর খোঁজার লক্ষ্যে রয়েছেন। সেই লক্ষ্যে তারা দ্রুতই সফল হবেন বলেও আশাবাদী বোর্ড কর্তারা।

এশিয়া কাপ শুরু হতে যেহেতু আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তবে বোর্ড শুধু এশিয়া কাপের জন্য নয়, বরং ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্সির স্পনসর খোঁজার লক্ষ্যে। তাই এত দ্রুত স্পনসর খুঁজে অ্যাড দেওয়া থেকে প্রমোশন, সবটা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।

 

সেরা শিরোনাম

Pathan On Rinku: রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
Rohit Sharma: 'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
Ishan Kishan: মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের
মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের
Rohit Sharma: 'অধিনায়ক হওয়ার জন্য তৈরি ছিলাম না,' ছিনিয়ে নেওয়া দায়িত্ব ফিরে পেয়ে কী বললেন রোহিত?
'অধিনায়ক হওয়ার জন্য তৈরি ছিলাম না,' ছিনিয়ে নেওয়া দায়িত্ব ফিরে পেয়ে কী বললেন রোহিত?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget