এক্সপ্লোর

Tilak Varma: প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচেই দুরন্ত ব্যাটিং, দ্রাবিড়, হার্দিককেই কৃতজ্ঞতা জানাচ্ছেন তিলক

Tilak Varma: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিলক ভার্মা ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

গায়ানা: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সফরেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন তিলক ভার্মা (Tilak Varma)। ক্রিকেট কেরিয়ারের শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করেছেন তিনি। আন্তর্জাতিক অভিষেকে ৩৯ রানের ইনিংস খেলার পর গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs WI 2nd T20) ম্যাচেই নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরানও করে ফেলেছেন তিনি। গড়েছেন ইতিহাসও। এত সহজে সিনিয়র দলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং পারফর্ম করতে পারার জন্য তিলক কিন্তু সিনিয়র ক্রিকেটার এবং ভারতীয় দলের সাপোর্ট স্টাফদেরই ধন্যবাদ জানাচ্ছেন। 

সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ধন্যবাদ জানিয়ে তিলক বলেন, 'আমি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় থেকে রাহুল স্যারের সঙ্গে কাজ করছি। ওঁ সবসময় আমাদের বাড়তি কিছু না করে ক্রিজে বেশি করে সময় কাটানোর পরামর্শ দেন। হার্দিক ভাইও একইরকম পরামর্শ দিয়েছেন। ওঁ আমায় বলে যে আমি ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছি। তাই বেশি কিছু ভাবনাচিন্তা না করে খেলাটা উপভোগ করতে বলেছিলেন।'

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বাদে আর তেমন কেউই বড় রান করতে পারেননি। ম্যাচ শেষে তিলক মেনে নিচ্ছেন যে ভারতীয় দল নিজেদের ব্যাটিং ইনিংস ১০ রান মতো কম করেছিল। 'উইকেটটা ভীষণই মন্থর ছিল এবং পিচে দুই ধরনের বাউন্সও ছিল। আমাদের মনে হয়েছিল ১৫০-১৬০ মতো করলে তা পিচে ভাল স্কোর। তবে শেষমেশ আমাদের আরও ১০ রান মতো বেশি করা উচিত ছিল বলেই মনে হয়।' মত তরুণ ব্যাটারের।

প্রসঙ্গত, এইদিন বিশেষ ভঙ্গিমায় নাচ করে নিজের অর্ধশতরান উদযাপন করেন তিলক। সেই সেলিব্রেশনেরও রহস্য উন্মোচন করেন তরুণ ভারতীয় ব্যাটার। তিনি জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মেয়ের উদ্দেশেই এই সেলিব্রেশন।  তিলক বলেন, 'আমি আর স্যামি, রোহিত ভাইয়ের মেয়ে, আমদের সম্পর্ক খুবই মিষ্টিমধুর। আমরা সবসময়ই এমন মজার ছলে নাচ করি। ওকে কথা দিয়েছিলাম প্রথম শতরান বা অর্ধশতরানের পর এমনভাবেই তা উদযাপন করব। ওর জন্যই এই সেলিব্রেশনটা করেছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন মিচেল মার্শ

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget