এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: ট্রেনিংয়ে আট ঘণ্টা টানা ৬০০ বল নেটে নকিং, কীভাবে এত বিস্ফোরক ব্যাটার হয়ে উঠেছে বৈভব?

Vaibhav Sooryavanshi: পাটনায় অ্যাকাডেমিতে আট বছর বয়স থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া কোচ মণীশ ওঝা এই তরুণের যাত্রা ও তার পরিবারের ত্যাগের কথা তুলে ধরেছেন।

মুম্বই: দুটাে আইপিএল (IPL) মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছে সে। ভারতীয় এ দলের হয়ে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও (U19 World Cup) ব্য়াট হাতে জ্বলে উঠেছে সে। এরপরই জাতীয় দলেও ডাক চলে এসেছে। ইংল্য়ান্ড ও আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে বৈভবকে। গত আইপিএলে মরশুমে ৭৭৬ রান করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছে। কীভাবে এত ঝোড়ো ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী? PTI-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাটনায় অ্যাকাডেমিতে আট বছর বয়স থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া কোচ মণীশ ওঝা এই তরুণের যাত্রা ও তার পরিবারের ত্যাগের কথা তুলে ধরেছেন। মণীশ ওঝা জানিয়েছেন যে বৈভব প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করত এবং নিয়মিত প্রায় ১০০ ওভার মোকাবিলা করত।

খুব অল্প বয়স থেকেই বৈভব কতটা অনুশীলন করত সে বিষয়ে বলতে গিয়ে ওঝা বলেন, 'দেখুন, আমরা বল গুনতাম না, সে কত বল খেলেছে, তবে আমি আপনাদের একটি ন্যূনতম ধারণা দিতে পারি। ৬০০টিরও বেশি বল খেলত বৈভব প্রত্যেক দিন। আর আমি এই বিষয় নিজেই নিশ্চিত বলতে পারছি কারণ, প্রায় ২০০-৩০০ বল আমি নিজে একাই তাকে থ্রোডাউন দিতাম। আর যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, তখন অন্য সাপোর্ট স্টাফরা আমাকে সাহায্য করত।'

মণীশ ওঝা আরও বলেন, 'এর মধ্যে নেট সেশনের ডেলিভারি, থ্রোডাউন ও কখনও কখনও সে বোলিং মেশিনের মুখোমুখি হতো। এই অনুশীলন সকাল ৭:৩০-এ শুরু হতো এবং চলত বিকেল ৪টা পর্যন্ত।' ছোটবেলা থেকে বৈভব কীভাবে তাঁর মা-বাবার সাপোর্ট পেয়েছে, সেই কথাও উঠে এসেছে তার ছোটবেলার কোচে মুখে

এদিকে, ভারত 'এ' ও শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ম্য়াচের পর বৈভব এবং শ্রীলঙ্কা-এ দলের মধ্যে হওয়া হাতাহাতির ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রথমে বৈভব এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের মধ্যে কিছু কথা হয়। তারপর কথা বলতে বলতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। উভয় পক্ষ থেকে ধাক্কা দেওয়া হয়। যদিও শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। এই সময় সূর্যাংশ শেডগেকেও তর্ক করতে দেখা যায়। তিনিও ব্যাট তুলে শ্রীলঙ্কার খেলোয়াড়দের কিছু বলেন। যদিও সেই বিষয়টি দলের সিনিয়ররা সামলে নেওয়ার চেষ্টা করেন। তবে খেলার স্পোর্টসম্য়ান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
Advertisement

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget