এক্সপ্লোর

Virat Kohli: এবার থেকে বাংলার ক্রিকেটারই টেস্টে ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামবেন? বিতর্কের মুখে জবাব দিল BCCI

Indian Cricket Team: ক্যান্টারবেরিতে ইংল্যান্ড লায়ান্সের হয়ে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নেমেছিলেন মুকেশ কুমার। সেই ম্যাচেই ফাস্ট বোলারকে ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল।

নয়াদিল্লি: তিনি অবসর নিয়েছেন এক মাসও হয়নি। তবে এর মধ্যেই বিরাট কোহলির (Virat Kohli) আইকনিক ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার। তিনি আর কেউ নন বাংলার তারকা ক্রিকেটার মুকেশ কুমার। এই বিষয়টির জেরে কোহলি-অনুরাগীদের চক্ষুশূল হয়ে উঠেন মুকেশ। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলল বিসিসিআই।

ক্যান্টারবেরিতে ইংল্যান্ড লায়ান্সের হয়ে ভারতীয় 'এ' (India A) দলের হয়ে মাঠে নেমেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। সেই ম্যাচেই ফাস্ট বোলারকে ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। গোটাটা কোহলির ভক্তরা একেবারেই ভালভাবে নেননি। অনেকেই মুকেশ কুমারকে কদর্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন। আবার অনেকে বোর্ডকে আক্রমণ করে দাবি করেন তাদের তরফে কোহলিকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না। এই গোটা বিষয়ে নিয়ে বিসিসিআইয়ের দাবি ম্যাচটা আনঅফিসিয়াল ছিল বলেই মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরেছিলেন। আন্তর্জাতিক ম্যাচ হলে বিষয়টা ভিন্ন হত।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক বলেন, 'ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে প্রথম (আনঅফিশিয়াল) টেস্টে মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরে নেমেছিল। কিন্তু বিষয়টা হল যে ভারতীয় এ দলের ম্যাচের ক্ষেত্রে কারুর জার্সি নম্বরই নিশ্চিত নয়, কারণ এই ম্যাচে জার্সির পিছনে কারুর নাম লেখা থাকে না। যে কেউ যা খুশি নম্বরের জার্সি পরে মাঠে নামতে পারে। কেবলমাত্র আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে জার্সি নম্বর নির্ধারিত থাকে।'

অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হলে মুকেশ ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামতেন না। বরং তিনি অতীতে যে ৪৯ নম্বর জার্সিতে ভারতের ম্যাচ খেলেছেন, সেই জার্সিতেই খেলতে দেখা যেত তাঁকে। কিন্তু কোহলির ১৮ নম্বর জার্সি কি চিরতরে তুলে রাখবে বিসিসিআই? কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও ওয়ান ডে ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। টেস্টে তাঁর ১৮ নম্বর জার্সি আপাতত ফাঁকা।

সরকারিভাবে এই নম্বরটিকে চিরতরে তুলে রাখার কোনও সিদ্ধান্তের কথা বোর্ডের তরফে জানানো হয়নি। কিন্তু পিটিআইতে যা পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সচিনের ১০ ও ধোনির সাত নম্বর জার্সির মতো এই ১৮ নম্বর জার্সিও কোনও ক্রিকেটারকে এখন তো অন্তত দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ, বোর্ড চায় না যে কোনও ক্রিকেটারকে বিরাটের ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমে বাড়তি চাপ নিতে হোক। তাই আপাতত অন্তত তাঁর ১৮ নম্বর জার্সি পরে কাউকে মাঠে নামতে দেখা যাবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget