এক্সপ্লোর

IND vs NZ: সপ্তাহান্তেই শুরু টিম ইন্ডিয়ার ২০২৬-র সফর, কখন, কোথায় দেখবেন ভারত-নিউজ়িল্যান্ডের ম্য়াচ?

India vs New Zealand: ভারত এবং নিউজ়িল্যান্ড বর্তমানে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে দল। তাই দুই শক্তিধর দেশের সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

বঢোদরা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই নতুন বছর, ২০২৬-এ প্রথমবার ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। একেই বছরের প্রথম ম্যাচ তার ওপর আবার দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন। এছাড়া দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি তো আছেনই, সব মিলিয়ে এই নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ় ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।

ভারত এবং নিউজ়িল্যান্ড বর্তমানে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে দল। তাই দুই শক্তিধর দেশের সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের ব্রডকাস্টিং সংক্রান্ত না না খুঁটিনাটি। 

কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?

বঢোদরায় বিসিএ স্টেডিয়াম (কোতাম্বি), ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজন করতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?

১১ জানুয়ারি, রবিবার খেলা শুরু হবে দুপুর ১.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর একটায়।

কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?

ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচটি।

তবে এই হাইভোল্টেজ সিরিজ় শুরুর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। শনিবার সিরিজ় শুরুর আগের দিন অনুশীলন করার সময়ই চোট পেলেন দলের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ। শনিবার বঢোদরায় নেটে থ্রো ডাউন স্পেশালিস্টদের বল খেলার সময় ঋষভ পন্থ আহত হন। একটি বল তাঁর কোমরের ঠিক উপরে লাগে। এর পরে তিনি মাঠের বাইরে চলে যান। যদিও এর আগে তিনি ৫০ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করেছিলেন। তিনি ভাল ছন্দে ছিলেন। যদিও পন্থের চোট নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি আসেনি।

অবশ্য সাম্প্রতিক কালে পন্থ ভারতীয় ওয়ান ডে দলে থাকলেও প্রথম পছন্দ হিসাবে উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন কেএল রাহুলই। রবিবারও রাহুলকেই কিপার-ব্যাটার হিসাবে দেখার সম্ভাবনা প্রবল। সেই বিষয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও, পন্থের চোট সম্ভবত রাহুলের কিপার-ব্যাটার হিসাবে খেলায় সিলমোহর দিয়ে দিল।  

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget