এক্সপ্লোর

Virat Kohli: আগে চট করে মাথা গরম হত, এখন? নিজের ব্যক্তিত্ব নিয়ে কী বলছেন বিরাট?

Virat Kohli Update: আগের থেকে অনেক বেশি পরিণত ও শান্ত বিরাট কোহলি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন তাঁর দু ধরণের ব্যক্তিত্বই মানুষের কাছে সমস্যার হয়েছে।

মুম্বই: মাঠে আগ্রাসী মেজাজেই তাঁকে সবসময় দেখে এসেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকবার বিতর্কের মধ্যেও জড়িয়েছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনিও বদলেছেন নিজেকে। আগের থেকে অনেক বেশি পরিণত ও শান্ত বিরাট কোহলি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন তাঁর দু ধরণের ব্যক্তিত্বই মানুষের কাছে সমস্যার হয়েছে। আইপিএলের ১৮ তম মরসুম শুরু আগে কথা বললেন কোহলি।

আরসিবি ক্লাবের এক সাক্ষাৎকারে বিরাট বলেন, "আমার আগ্রাসী মনোভাব নিয়ে সবাই প্রশ্ন করত৷ সবার সমস্যা ছিল। কিন্তু এখন আমি আগের তুলনায় অনেকটাই মাঠে সংযত থাকার চেষ্টা করি। কিন্তু তাতেও সবার সমস্যা। আমি বুঝতেই পারি না যে আদৌ কি করা উচিৎ আমার।" কোহলি আরও বলেন, "আমি এখন এই সব নিয়ে বেশি ভাবি না। ম্যাচের দিকে ফোকাস করি এখন। সত্যি কথা বলতে আমি যেমন পার্সনালিটির, আমি জানি অনেক সময় কোনও কিছু একটু অতিরিক্ত হয়ে যায়। কিন্তু আমার কোনওমতেই উদ্দেশ্য খারাপ কিছু না।"

২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেছিলেন। অনেকেই মনে করছিলেন যে এই টুর্নামেন্টের পরই ৫০ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানাবেন বিরাট। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন যে তিনি এখনই অবসর নিচ্ছেন না। 

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের চেহারাই বদলে ফেললেন বিরাট । তাঁর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । উচ্ছ্বসিত ভক্তরা । বলাবলি শুরু হয়ে গিয়েছে, অধরা আইপিএলে এবার নতুনব উদ্যমে ঝাঁপাবেন বিরাট । সেই কারণেই যেন নতুন চেহারায় ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি । 

নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বিরাটের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । সঙ্গে কোহলিকে 'GOAT' অর্থাৎ সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও উল্লেখ করেছেন তিনি । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতের জার্সিতে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি সব আন্তর্জাতিক ট্রফি জেতা হয়ে গিয়েছে কোহলির । তবে এখনও আইপিএল জেতার স্বাদ পাননি তিনি । নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর? জোর জল্পনা ভক্তদের মধ্যে ।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget