এক্সপ্লোর

Virat Kohli: সমালোচকদের যোগ্য জবাব! পারথে ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি

IND vs AUS 1st: ১৪৩ বলে আটটি চার ও দুইটি ছয়ের সুবাদে প্রায় ৭০-র স্ট্রাইক রেটে নিজের কেরিয়ারের ৩০তম শতরান হাঁকালেন বিরাট কোহলি।

পারথ: এই সফরের আগে প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তিন। তবে ফের একবার অজ়িভূমে শোনা গেল 'কিং কোহলি'-র গর্জন। পারথে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) কেরিয়ারের ৩০তম শতরান হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। 

ইতিহাস বলছে অজ়িভূমে বারংবার অফফর্মের কোহলি নিজের দাপট দেখিয়েছেন। তা সত্ত্বেও অনেকেই সংশয়ে ছিলেন। পারথে প্রথম ইনিংসে পাঁচ রানে সাজঘরে ফেরার পর ফের একবার তাঁর দিকে আঙুল উঠেছিল। তবে সব সমালোচনার জবাব ব্যাটেই দিলেন কোহলি। শুধু যে সেঞ্চুরি হাঁকালেন তাই নয়, প্রায় ৭০-র স্ট্রাইক রেটে অবলীলায় অজ়ি বোলারদের শাসন করলেন তারকা ক্রিকেটার। এটি সব ফর্ম্যাট মিলিয়ে কোহলির কেরিয়ারের ৮১তম শতরান। কোহলি এই সেঞ্চুরির সুবাদে কিন্তু সর্বকালীন ইতিহাস গড়লেন।

 

অস্ট্রেলিয়ার মাটিতে এটি সব ফর্ম্যাট মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি। অজ়িভূমে কোনও বিদেশি ব্যাটারের এত শতরান হাঁকানোর কৃতিত্ব নেই। সচিনকেও পিছনে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে ছয়টি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব ছিল সচিনের দখলে। তবে 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলে এখন অজ়িভূমে ভারতীয় হিসাবে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বে কোহলির দখলে।   

তবে কোহলি একা নন, এদিন অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়ালও। এই বছরে নিজের তৃতীয় শতরান হাঁকালেন যশস্বী। তাঁর ইনিংস থামল ১৬১ রানে। বছর ২২-র যশস্বী এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকর, জাভেদ মিয়াঁদাদের কৃতিত্বে ভাগ বসালেন তিনি। ২৩ হওয়ার আগে চারটি শতরান হাঁকিয়ে ফেললেন তিনি। তবে এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন স্যর ডন ব্র্যাডমান। তিনি আটটি শতরান হাঁকিয়েছেন। এদিন ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী। তিনি এক বছরে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করে ফেলেছেন। 

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই পারথে পৌঁছলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget