এক্সপ্লোর

Virat Kohli: বুড়ো হয়ে যাচ্ছেন কোহলি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচ শেষে এ কী বললেন বিরাট!

Champions Trophy 2025: পাকিস্তান ম্যাচের পর আবার পরের রবিরার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

দুবাই: বর্তমান বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটারদের বিষয়ে আলোচনা করা হলে সর্বপ্রথম যে তারকাদের নাম উঠে আসবে, তাঁদের মধ্যে একবারে প্রথম সারিতে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) নাম। অনেকেই বিরাট কোহলিকেই ভারতীয় ক্রিকেটে ফিটনেসের পরিভাষা বদলে দেওয়ার জন্য কৃতিত্ব দেন। সেই কোহলির মুখেই পাকিস্তান ম্যাচ (IND vs PAK) শেষে এ কী কথা!

পেটাই চেহারা, সিক্স প্যাক অ্যাবস, বিরাট কোহলির বিষয়ে কথা হলে এই ছবিগুলিই মাথায় ঘোরাফেরা করে। তবে ফিট কোহলিও নাকি বুড়ো হয়ে গিয়েছেন। অন্তত এমনই আভাস দিচ্ছেন তিনি নিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে দুরন্ত সেঞ্চুরির পর ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় কোহলিকে। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের পর অবশ্য দীর্ঘদিনের অপেক্ষা। সঠিকভাবে বলতে গেলে এক সপ্তাহ। ঠিক এক সপ্তাহ পরেই, রবিবার, ২ ফেব্রুয়ারি নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। কোহলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'সত্যি বলতে ৩৬ বছর বয়সে এই বিরতিটা বেশ ভালই লাগে। বেশ কয়েকদিন পায়ের ওপর পা তুলে একটু আরাম করতে পারব। এই বিষয়ে মাঠে নিজের সবটা উজাড় করে দিতে বেশ খাটা খাটনিই হয় বটে।'

এই কথাটা আর পাঁচজন সাধারণ ক্রিকেটার বললে তেমন কোনও বড় বিষয় ছিল না। তবে ফিটনেসের রোল মডেল হিসাবে পরিচিত কোহলির মুখ থেকে এহেন কথাই সকলকে খানিকটা বিস্মিত করেছে। প্রসঙ্গত, এই ম্যাচের আগে বেশ সমালোচনারই শিকার হচ্ছিলেন বিরাট। তবে মুখে নয়, ব্যাটেই সব সমালোচনার জবাব দেন কোহলি। 

ম্যাচের শেষে অনবদ্য সেঞ্চুরির পর তিনি বলছেন, 'সত্যি কথা বলতে কী, গুরুত্বপূর্ণ এরকম ম্যাচে এভাবে ব্যাট করে দলের যোগ্যতা অর্জনে অবদান রাখতে পারলে ভাল লাগে। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছে, এরকম ম্যাচে রান পেলে ভাল অনুভূতি হয়। আগের ম্যাচ থেকে কী শিখেছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা। শেষের দিকে শ্রেয়স আগ্রাসী ব্যাটিং করল। আমিও কয়েকটা বাউন্ডারি পেয়ে গেলাম।'

আরও পড়ুন: একই দিনে সচিন, পন্টিংকে পিছনে ফেললেন কোহলি, পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget