এক্সপ্লোর

Lionel Messi: ট্রফি নম্বর ৪৬! চোখধাঁধানো ফ্রি-কিক মেসির, লিওর দাপটে খেতাব এল ইন্টার মায়ামির ঘরে

Inter Miami: গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর নিজের দ্বিতীয় ট্রফি জিতলেন লিওনেল মেসি।

মায়ামি: সময়, ক্লাবের জার্সি, প্রতিপক্ষ, সবই বদলায়, খালি বদল হয় না তাঁর। তিনি লিওনেল মেসি (Lionel Messi)। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিকে অ্যালিসন বেকারের পরাস্ত হওয়ার ভিডিও টাইমলাইনে আসলে এখনও খানিক থমকে ভিডিওটা পুরোটা দেখেন মেসিভক্তরা। সেই ফ্রি-কিকেরই সমতুল্য এক স্পটকিকে ফের একবার চর্চার কেন্দ্রে 'এলএম১০'।

কলম্বাস ক্রুয়ের বিরুদ্ধে এমএলএস সাপোটার্স শিল্ড খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্যাচেই ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে এক চোখধাঁধানো ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকার ঠিকানা লেখা ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষক নিজের জায়গা থেকে কার্যত নড়তেই পারেননি। এটি মেসির কেরিয়ারে ফ্রি-কিক থেকে ৬৬তম গোল। তিন সরাসরি থেকে ফ্রি-কিক থেকে গোল করার বিষয়ে ডেভিড বেকহ্যামকে পিছনে ফেলে দিলেন। বেকহ্যাম আবার ঘটনাক্রমে ইন্টার মায়ামির কর্নধারও বটে। মেসি তাঁর রেকর্ড ভাঙায় এক্ষেত্রে কিন্তু বেকহ্যামের আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 

কলম্বাসের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচে ফ্রি-কিক থেক অনবদ্য গোল বাদেও, আর একবার কলম্বাসের নেটে বল জড়ান তিনি। জিতে নেন নিজের কেরিয়ারের ৪৬তম ট্রফিটি। তবে মেসির জোড়া গোলের পরেও কিন্তু ইন্টার মায়ামির ট্রফি জয় নিশ্চিত ছিল না। সেক্ষেত্রে প্রয়োজন হয় গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের। ৮৪তম মিনিটে ড্রেক দুরন্তভাবে পেনাল্টি বাঁচান। সেই পেনাল্টি সেভ না করলে সম্ভবত ইন্টারের খেতাব জয়ের স্বপ্নও অধরাই হয়ে যেত। 

 

২০২৩ সালে ইউরোপ ছেড়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে মার্কিন মুলুকে পাড়ি দেন মেসি। তারপর এই নিয়ে ইন্টারের জার্সি গায়ে মেসির হাতে এল দ্বিতীয় ট্রফি। এর আগে তিনি লিগস কাপ জিতেছিলেন। পরিবেশ, পরিস্থিতি বদলালেও মেসির জয়ের খিদে বা যোগ্যতা কোনওটাতেই যে বয়সের সঙ্গে সঙ্গে মরচে পড়িনি, তা আবারও এই ফ্রি-কিক প্রমাণ করে দিল। মেসি ইন্টার মায়ামির হয়ে এহেন ফর্ম অব্যাহত রাখলে কিন্তু তাঁকে যে রোখা বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অঘটনের রাত! চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিরুদ্ধে হার রিয়াল মাদ্রিদের, বায়ার্নকে হারাল অ্যাস্টন ভিলা 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget