এক্সপ্লোর

West Indies Cricket: ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটে ডামাডোল, বোর্ডের চুক্তি প্রত্যাখ্যান করলেন হোল্ডার-সহ চার তারকা

Cricket News: পুরুষ ক্রিকেটারদের মধ্যে চারজনকে এই প্রথমবার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা হলেন গুডাকেশ মোতি, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজ়।

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজ় (West Indies) ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করলেন জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান। যদিও ২০২৩-২৪ মরশুমে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের পাওয়া যাবে বলেই খবর। রবিবার ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে জানিয়ে দিল, ১৪ পুরুষ ক্রিকেটার ও ১৫ মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের মধ্যে চারজনকে এই প্রথমবার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা হলেন গুডাকেশ মোতি, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজ়। মহিলা ক্রিকেটারদের মধ্যে এই প্রথম কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হল জাইদা জেমস ও শেনেটা গ্রিমন্ডকে।

গত জুলাইয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলেছিলেন হোল্ডার। ভারতের বিরুদ্ধে খেলেছিলেন টেস্ট সিরিজ। ওয়ান ডে খেলেছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। ৩৭টি টেস্টে ও ৮৬টি ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে নেতৃত্বও দিয়েছেন হোল্ডার। পুরান কোনওদিন টেস্ট ক্রিকেট খেলেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ়কে ১৭টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন সব মিলিয়ে ৬১ ওয়ান ডে। জুলাইয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ছিল তাঁর খেলা শেষ ওয়ান ডে।

 

কাইল মেয়ার্স ১৮টি টেস্ট ও ২৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি ছিল তাঁর। সেই ম্যাচে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়।                                                                                     

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:

অ্যালিক অ্যাথানেজ়, ক্রেগ ব্র্যাথওয়েট, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল, জোসুয়া দ্য সিলভা, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিংগ, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

IND vs NZ Live Score: ধ্রুব জুড়েলের দুরন্ত লড়াই, হাফসেঞ্চুরি করে অপরাজিত, ১৩৬ রানে পিছিয়ে ভারত, লাইভ আপডেট
ধ্রুব জুড়েলের দুরন্ত লড়াই, হাফসেঞ্চুরি করে অপরাজিত, ১৩৬ রানে পিছিয়ে ভারত, লাইভ আপডেট
Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Kapil On Siraj: 'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
'সিরাজের জন্য আমারও খারাপ লাগছে', একাদশ নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন কপিল দেব
NZ vs IND: চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে
চাপে থাকলেও ম্যাচে ফিরবে ভারত, আশাবাদী কোচ, ক্রাইস্টচার্চে উইকেটহীন বুমরারও পাশে দাঁড়ালেন বাহুতুলে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget