এক্সপ্লোর

India A: বুচিবাবুতে দুরন্ত সেঞ্চুরি, তবুও কেন ভারতীয় 'এ' দলেও সুযোগ পেলেন না সরফরাজ খান?

Sarfaraz Khan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর সরফরাজকে বাদ দেওয়া হয়েছিল। একটি শতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের স্বপ্ন সময়ের টেস্ট কেরিয়ারে।

মুম্বই: জিমে দীর্ঘ সময় কাটিয়ে শরীরের মেদ কমিয়েছিলেন। নিজেকে আরও তরতাজা করে ফিরতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটে। কিন্তু ভারতীয় A দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে শনিবার, তাতেও জায়গা পাননি সরফরাজ খান। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আন অফিশিয়াল যে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় এ দল, সেই দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার। সুযোগ পেয়েছন ধ্রুব জুড়েল। কিন্তু সুযোগ মেলেনি সরফরাজ খানের। সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন সরফরাজ। কিন্তু এরপরও এ দলেও সুযোগ হল না এই মুম্বইকরের। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর সরফরাজকে বাদ দেওয়া হয়েছিল। একটি শতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের স্বপ্ন সময়ের টেস্ট কেরিয়ারে। কিন্তু ধারাবাহিকতা না থাকায় বাদ পড়তে হয় তাঁকে। এছাড়া চোট আঘাতও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সরফরাজের কেরিয়ারে। বিসিসিআই সূত্র বলছে, বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময় সরফরাজ চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়ে উঠতে পারেননি এই তরুণ ব্যাটার। তার জন্য়ই না কি তাঁকে দলে রাখা হয়নি।

উল্লেখ্য়, একান্না ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর দুইটি লাল বলের ম্যাচ আয়োজিত হবে। সেই দুই ম্যাচেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। এছাড়া ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকা সাই সুদর্শন, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডিরাও এই দলে রয়েছেন। ইংল্য়ান্ডের বিপক্ষে আহত ঋষভ পন্থের বদলি হিসাবে পঞ্চম টেস্টে ডাক পেয়েছিলেন নারায়ণ জগদীশান। গত মরশুমে দুরন্ত রঞ্জি ট্রফির পর চলতি দলীপ ট্রফিতেও চোখধাঁধানো ফর্মে রয়েছেন তামিলনাড়ুর কিপার-ব্যাটার। গতকালই উত্তরাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে ১৯৭ রানের ইনিংস খেলেছিলেন জগদীশান। তাঁকেও এই দলে রাখা হয়েছে। নিজেকে প্রমাণ করার এটা তাঁর কাছে বড় সুযোগ। এই স্কোয়াডে রয়েছেন কে এল রাহুল ও মহম্মদ সিরাজ। দুজনেই দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে খেলতে নামবেন। সরফরাজের মতই এই স্কোয়াডে জায়গা হয়নি রুতুরাজ গায়কোয়াডের। তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বুচিবাবুতে।

কেমন হল ভারতীয় এ দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশান (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খালিল আমেদ, মানব সুতার, যশ ঠাকুর।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget